জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু
রাজনীতি

জোটহীন নির্বাচনে যাবে জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, তিনশো আসনেই প্রার্থী দিতে কাজ করছে জাতীয় পার্টি। তাই সাধারণ মানুষের সাথে যাদের সম্পর্ক ভালো তারাই জাতীয় পার্টির মনোনয়ন পাবে।

বুধবার (১ ডিসেম্বর) বনানীতে দলের চেয়ারম্যান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জোটের কথা ভুলে কাজ করুন, কারো সাথেই জোট হবে না। জাতীয় পার্টি এককভাবেই নির্বাচনে অংশ নেবে। দলকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি।

সভায় এছাড়াও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, জাপার প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, যোগদানকারীদের মধ্যে ব্যারিস্টার খাজা তানভির আহমেদ, সামছুল ইসলাম মজুন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টামন্ডলীর সদস্য মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব মোঃ জসীম উদ্দিন ভূঁইয়া, মোঃ বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তোতা, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নুরুল হক নুরু, নোয়াখালী নেতৃবৃন্দের মধ্যে বোরহান উদ্দিন আহমেদ মিঠু, মোঃ নজরুল ইসলাম, মোসাদেক্কুর রহমান, মোঃ আব্দুল হাকিম, কবির উদ্দিন সেন্টুসহ অনেকেই।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা