রাজনীতি

জাপার ওপর থেকে আস্থা হারায়নি সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগকে দেশের মানুষ আর চায় না আর বিএনপির ওপর আস্থা নেই। কিন্তু, জাতীয় পার্টির ওপর থেকে আস্থা হারায়নি সাধারণ মানুষ। দেশের মানুষ আবারো জাতীয় পার্টিকেই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে বাংলাদেশ জনদল (বিজেডি) নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই আওয়ামী লীগ ও বিএনপির ওপর বিরক্ত দেশের মানুষ। নতুন প্রজন্ম এবং বিশিষ্ট ব্যক্তি যারা রাজনীতির মাধ্যমে দেশ ও মানুষের সেবা করতে চায় তারা ইচ্ছে করলেই আওয়ামী লীগে যোগ দিতে পারছে না। আবার বিএনপির যে অবস্থা তাতে কেউই বিএনপিতে যোগ দিতে চাইবে না। কিন্তু দীর্ঘ ৩১ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকেও জাতীয় পার্টি তৃণমূল পর্যায়ে সংগঠিত আছে। নতুন প্রজন্ম আর বিশিষ্টজনদের জন্য জাতীয় পার্টির দরজা খোলা আছে। দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করার সর্বোত্তম প্লার্টফর্মের নাম জাতীয় পার্টি।

তিনি আরও বলেন, দেশের প্রত্যান্ত অঞ্চলে আমাদের নেতা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর বিশাল ভোট ব্যাংক আছে। এখন আমাদের কাজ হচ্ছে, দলকে আরো সংগঠিত করা।

সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় নেতা লোকমান হোসেন ভূঁইয়া রাজু।

এছাড়া বাংলাদেশ জনদল (বিজেডি) নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জনদলের চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, ভাইস চেয়ারম্যান মখলেছুর রহমান হাবিব, আবুল হাশেম সরকার, মহাসচিব সেলিম আহমেদ, যুগ্ম মহাসচিব এসএম হারুন অর রশীদ, মনিরুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান, আইন বিষয়ক সম্পাদক এড. ফিরোজ মিয়া, তথ্য সম্পাদক মাসুম বিল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খান, নির্বাহী সদস্য লিটন সরকার, হারুন অর রশীদ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা