রাজনীতি

জনগণ আন্দোলনের জন্য প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক: দেশের জনগণ আন্দোলনের জন্য মানসিকভাবে প্রস্তুত বলে মনে করেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, জনগণ আন্দোলনের জন্য মানসিকভাবে প্রস্তুত। অবিলম্বে রাজপথে নামতে হবে। ইতোমধ্যে নামা শুরু হয়ে গেছে। রাজপথ আমাদের দখল করতে হবে।

শুক্রবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে গণসংহতি আন্দোলনের চতুর্থ জাতীয় সম্মেলনে এসব কথা বলেন ড. কামাল হোসেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে সম্মেলনে আরও কয়েকজন রাজনীতিক বক্তব্য দেন।

দেশে জনগণের সরকার দরকার উল্লেখ করে কামাল হোসেন বলেন, বর্তমান এই সরকারের ওপর জনগণের কোনও আস্থা নেই। কিন্তু তারা ক্ষমতা ভোগ করে যাচ্ছে। দেশে ষোল আনা স্বৈরাচার বিরাজ করছে। কোনও কিছুই জনগণের নিয়ন্ত্রণে নেই। অর্থনীতি নিয়ন্ত্রণে নেই, দেশের শাসনতন্ত্র জনগণের নিয়ন্ত্রণে নেই।

জেলায় জেলায় শহরে শহরে মানুষকে সংঘবদ্ধ করে জাতীয় উন্নয়নের জন্য সংগ্রাম করার আহ্বান জানান জাতীয় ঐক্যফ্রন্টের এই শীর্ষনেতা। তিনি বলেন, ‘জনগণ আন্দোলনের জন্য মানসিকভাবে প্রস্তুত। পরিবর্তন আনতে হলে কেবল জনগণের ঐক্য লাগবে। মানুষের মানুষে ঐক্য হয়ে আছে। এখন দেশকে বাঁচাতে হবে।’

‘অবিলম্বে রাজপথে নামতে হবে’ উল্লেখ করে কামাল হোসেন বলেন, ‘রাজপথে সংগ্রামের মধ্য দিয়ে আমাদের মালিকানা ফিরে পাবো। দেশের মালিকানা আত্মসাৎ করা হয়েছে। রাজপথকে দখল করে জনগণের সরকার, ক্ষমতা প্রতিষ্ঠা করতে হবে।’

দেশে বর্তমানে ভয়াবহ অবস্থা বিরাজ করছে বলে অভিযোগ করেন তিনি। সরকারকে গণবিরোধী আখ্যা দিয়ে

গণফোরাম সভাপতি বলেন, তাদের থেকে দেশকে উত্তরণ ঘটাতে হবে। সারাদেশের রাজপথে যখন দখলে আসবে, তখন দেশে মানুষের শাসন প্রতিষ্ঠা পাবে।

ঐক্যের প্রক্রিয়া শুরু হয়ে গেছে জানিয়ে ড. কামাল হোসেন বলেন, আমি ভরসা পাচ্ছি, মানুষের ঐক্য হচ্ছে। ডাক দিলেই রাজপথে নেমে আসতে হবে। অগণতান্ত্রিক গণবিরোধী শক্তি তাহলে দাঁড়াতে পারবে না। তারা যতই ভাবুক, রাষ্ট্রক্ষমতা দখল করে ফেলেছে, তাদের আমরা সরাবো এবং জনগণের মালিকানা প্রতিষ্ঠা করবো।

অতীতের মতো এবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কামাল হোসেন।

সম্মেলনে মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, বজলুর রশীদ ফিরোজ, রফিকুল ইসলাম বাবলু, হাসনাত কাইয়ুম, আবুল হাসান রুবেল, ফিরোজ আহমেদসহ অনেকে বক্তব্য রাখেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক: রাষ্ট্রপতি 

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক। উপমহাদে...

হলি আর্টিজান হামলার এক দশক

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার আজ ১০ ব...

ভারতের রাজস্থানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭, আহত ২২

ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত এবং আরও ২২ জন আহত হয...

বিচারক-আইনজীবীদের পোশাকবিধিতে নির্দেশনা 

দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে বিচারক ও আইনজীবীদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা