রাজনীতি

 সিরাজুল হকের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হকের পিতা অ্যাডভোকেট সিরাজুল হকের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ (২৮ অক্টোবর)। তিনি বাচ্চু মিয়া সাহেব নামেও পরিচিত। অ্যাডভোকেট সিরাজুল হক ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ।

তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক এবং বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য। ছিলেন বাংলাদেশের অন্যতম সংবিধান প্রণেতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহচর।

সিরাজুল হক ১৯৭০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কসবা-বুড়িচং নিয়ে গঠিত তৎকালীন কুমিল্লা-৪ আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এবং ১৯৭৩ সালের স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কসবা-আখাউড়া নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

অ্যাডভোকেট সিরাজুল হক ঊনসত্তরের গণঅভ্যুথান, ১৯৭০ এর সাধারণ নির্বাচন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালের আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ্যের অন্যতম প্রধান কৌশলী ছিলেন। বঙ্গবন্ধু হত্যা মামলা ও জাতীয় চারনেতা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলীও ছিলেন তিনি। পাকিস্তানী শাসকগোষ্ঠী কর্তৃক বঙ্গবন্ধুর বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন হয়রানিমূলক মামলায় বঙ্গবন্ধুর পক্ষ্যের আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেন সিরাজুল হক।

ব্যক্তিগত জীবনে সিরাজুল হক বেগম জাহানারা হককে বিয়ে করেন। তিনি ছিলেন দুই ছেলে ও এক মেয়ের জনক। বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক তাঁর সন্তান। পিতার মৃত্যুর পর বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌশলীর দায়িত্ব পালন করেন আইনমন্ত্রী আনিসুল হক। তাঁর অপর ছেলের নাম আরিফুল হক রনি এবং একমাত্র কন্যা সায়মা ইসলাম।

অ্যাডভোকেট সিরাজুল হক ১৯২৫ সালের ১ আগস্ট ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) তৎকালীন কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়ার কসবার পানিয়ারূপ গ্রামে জন্ম গ্রহণ করেন। ২০০২ সালের ২৮ অক্টোবর এই মহান ব্যক্তিত্ব পরলোক গমন করেন। বনানীর মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।

অ্যাডভোকেট সিরাজুল হকের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং আখাউড়ায় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মিলাদ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

জমজমের পানি বিড়ম্বনায় দুই বিমান কর্মকর্তা বরখাস্ত

ওমরাহ শেষে দেশে ফিরে জমজমের পানি পেতে বেশ খানিকটা বিড়ম্বনায় পড়তে হলো যাত্রীদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা