জাতীয়

বিএনপি আইনের বাইরে আবদার করছে

নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যে অন্যায় করেছে তার শাস্তি দিয়েছে দেশের আদালত। সেই হিসেবে বিচারিক আদালত তাকে সাজা দিয়েছে। তারপর খালেদা জিয়ার অসুস্থতার কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে দন্ডাদেশ স্থগিত করা হয়। এর পরে ও বিএনপি নানা টালবাহনায় অনৈতিক আবদার করছে।

তিনি বলেন, দাঁড়াইতে দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে চায়; আর শুইতে দিলে ঘুমাইতে চায়— তাদের অবস্থা এখন এ রকম।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে আখাউড়ায় সড়কবাজার মুক্তমঞ্চে পৌর আওয়ামী লীগের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আইন, আইনের গতিতে চলবে, জিয়াউর রহমানের গতিতে আইন চলবে না। আইন, আইনের বইয়ে যেভাবে চলে সেভাবেই চলবে।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আরও বলেন, বাঙালির রীতিনীতি অনুযায়ী শত্রুর বাড়িতেও যদি কেউ মারা যায় তাকে সমবেদনা জানায়। খালেদা জিয়ার ছেলে মারা গেল, স্বাভাবিকভাবেই মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মাকে (খালেদা জিয়া) সমবেদনা জানানোর জন্য তার বাসায় গেলেন। তখন মুখের ওপর গেট বন্ধ করে দেন, তার বাসায় ঢুকতে দেওয়া হয়নি। এটা শুধু জননেত্রী শেখ হাসিনাকে অপমান করা হয়নি, সারা দেশের মানুষকে অপমান করা হয়েছে। তার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন— তারা বলতেছে বেগম খালেদা জিয়া অসুস্থ। তার পরিবার যেহেতু একটি দরখাস্ত দিয়েছে, তুমি আইনের মারফতে ছেড়ে দাও।

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেনযোগে আখাউড়ায় আসেন। পরে তিনি সড়কপথে নিজ উপজেলা কসবায় যান।

আইনমন্ত্রী আনিসুল হকের নিজস্ব অর্থায়নে ছয় শতাধিক অসহায়, গরিব, দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

মুন্সীগঞ্জে শিশু পার্কের কাজ পরিদর্শনে এমপি রতন

মুন্সীগঞ্জ পৌরসভার নির্মাণাধীন আধুনিক ‘পৌর শিশু পার্ক’-এর কাজের অ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা