রাজনীতি

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক: টানা ৭৭ দিন ধরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ।

এর মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা ৭৮ বছর বয়সী রওশন এরশাদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তিনি মাঝেমধ্যে চোখ খুলছেন। তবে কারো ডাকে সাড়া দিচ্ছেন না সাবেক এই ফাস্টলেডি।

তার দল ও পারিবারিক সূত্র জানায়, ফুসফুসের সংক্রমণে আশঙ্কাজনক অবস্থায় গত ১৪ আগস্ট রওশন এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। সে সময় বেশ কিছুদিন তিনি আইসিইউতে ছিলেন। পরে তাকে কেবিনে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে ২০ অক্টোবর আবার তাকে আইসিইউতে নেওয়া হয়।

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে রওশনের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তার ছেলে রাহ্গীর আল মাহি সাদ এরশাদ এমপি বলেন, আম্মুর ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আস্তে-আস্তে কমছে। আগের চেয়ে ভালো, তবে খুব ক্লান্ত, নিস্তেজ বলা ঠিক হবে না। বার্ধক্যের কারণে বেশি দুর্বল। মাঝেমধ্যে চোখ খুলছেন।

মায়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে রংপুর-৩ আসনে জাপার সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ আরও জানান, সিএমএইচের চিকিৎসায় তারা সন্তুষ্ট। প্রয়োজন হলে তাকে বিদেশে নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

ইমরান খানের দলের লংমার্চ ঠেকাতে তেড়েফুঁড়ে নেমেছে পাকিস্তান সরকার

পাকিস্তানে রাজনৈতিক পারদ তুঙ্গে: লংমার্চের ডাক পিটিআইর মুখ্যমন্ত্রীর, খাইবার...

গাইবান্ধায় বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প

গাইবান্ধার নশরতপুরে সচেতনতামূলক আলোচনা সভা ও বিনাম...

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয়...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা