রাজনীতি

সন্ত্রাস নয় সম্প্রীতি চাই

নিজস্ব প্রতিবেদক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, ইসলামকে রক্ষায় আমাদের দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, আমরা সন্ত্রাস পছন্দ করি না, শান্তি চাই। সন্ত্রাস নয় সম্প্রীতি চাই। আমরা অপরাধীদের শাস্তির চাই।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সিরাতুন নবী (সা.) সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ভারতে সংখ্যালঘু মুসলানকে হত্যা করা যেমন সন্ত্রাস, তেমনই বাংলাদেশে কোরআন অবমাননা করাও সন্ত্রাস। আবার সেই অবমাননাকে কেন্দ্র করে হিন্দুদের ঘর বাড়িতে হামলা এটাও সন্ত্রাস। আমরা কুমিল্লার ঘটনার প্রতিবাদ করেছি। আমাদের প্রতিবাদ হবে অহিংস, শান্তিপূর্ণ, আমরা আইন হাতে তুলে নেবো না।

সভায় আরও উপস্থিত ছিলেন— জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি খালেদ সাইফুল্লাহ সাদি, সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী, আব্দুল কুদুস, যুগ্ম মহাসচিব মাওলানা তফাজ্জল হক, বাহাউদ্দিন যাকারিয়া, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা আফজাল হোসাইন, ঢাকা মহানগর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি আব্দুল লতিফ ফারুকী, সহসাধারণ সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম প্রমুখ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা