রাজনীতি

সরকারের ওপর আল্লাহর রহমত আছে 

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা সরকারের ওপর আল্লাহর রহমত আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে যারা ক্ষমতায় এসেছিল, তাদের সময় কিন্তু বাংলাদেশ উন্নত হয়নি। যখন হত্যাকারীদের বিচার হলো, তখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নিজস্ব টাকায় পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, স্যাটেলাইট, বিদ্যুৎকেন্দ্র হচ্ছে। বিদেশ থেকে এখন আর ধার করতে হয় না। তাহলে বোঝা যায়, শেখ হাসিনা সরকারের ওপর আল্লাহর রহমত আছে।

বুধবার (২০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে রেজভিয়া দরবার শরিফ আয়োজিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পূজামণ্ডপে কোরআন শরিফ অবমাননার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় মুসলমান হিসেবে যেকোনও মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হবে। কিন্তু প্রশ্ন হলো প্রতিবাদটা কী হবে? প্রতিবাদের ভাষাটা কী হবে? প্রতিবাদী ভাষাটা কী এটা হবে যে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দাও? হিন্দুদের উৎখাত করো দেশ থেকে? প্রতিবাদের ভাষা এটা হতে পারে না। প্রতিবাদের ভাষা হবে, এদের ধরো এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাও। আমরাও এটা চাই। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, কাউকে ছাড় দেওয়া হবে না। দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার তিনি করবেন।

তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, মুসলিম সমাজে বসবাসকারী কোনও অমুসলিমকে যদি কেউ হত্যা করে, তবে সে জান্নাতের দরজায় পৌঁছাবে না। আরেকটি হাদিসে অমুসলমানদের উপাসনালয়ে হামলা করা ইসলামের দৃষ্টিতে হারাম বলা হয়েছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সুন্নি ফেডারেশনের আহ্বায়ক মাওলানা জাকির হোসাইন, আল্লামা বদরুল আমিন রেজভী সুন্নি আল কাদেরী, হজরতুল আল্লামা মাওলানা নজরুল ইসলাম রেজভী, হজরতুল আল্লামা আব্দুর রহিম আব্বাসি, অ্যাডভোকেট মাজহারুল হক প্রমুখ।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা