রাজনীতি

কেন তারা ভয় পাবে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের উৎসব গতবারের মতো ছিল না। মানুষ ভয় পেয়ে গেছে। ঢাকেশ্বরীতে গিয়েছেন অনেক কম মানুষ; বনানীতে গিয়েছেন অনেক কম মানুষ। কেন আমাদের ভাই, আমাদের পাড়াপড়শি, আমাদের দেশের স্বাধীন নাগরিক তাদের উৎসব পালন করতে পারবে না, কেন তারা ভয় পাবে?

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন নামের একটি সংগঠনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, অশান্তি ঘটালেন আপনারা। আগুন দিলেন আপনারা; মারলেন আপনারা; গুলি করলেন আপনারা এবং নিরীহ মানুষগুলোকে হত্যা করলেন। আর আজকে আপনারা শান্তির মিছিল বের করলেন। আওয়ামী লীগ এটাই। তাদের তো আমরা চিনি, তাদের তো আমরা জানি। এটাই আওয়ামী লীগ। এটাই তাদের চরিত্র। তাদের জন্মের পর থেকে এটাই তারা করে এসেছে।

তিনি আরও বলেন, আজকে সরকার সবকিছু নষ্ট করে দিয়েছে। ইতিহাস নষ্ট করছে, অতীত নষ্ট করছে, সমাজ নষ্ট করছে। আমাদের রাষ্ট্রকে ভেঙে খান খান করে দিচ্ছে। এ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এ দেশে বিভাজন সৃষ্টি করছে। এটাকে পুঁজি করে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চাচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা