রাজনীতি

যুবলীগ চেয়ারম্যান পরিচয়ে চাঁদাবাজি

নিজস্ব প্রতিবেদক: যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশের ব্যক্তিগত ফোন নম্বর স্পুফ করে সংগঠনটির বিভিন্ন নেতার কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে প্রতারক ও চাঁদাবাজ ফিরোজ খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাইবার ক্রাইম তদন্ত বিভাগ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া সাইবার ক্রাইমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ। এর আগে সোমবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে ফরিদপুর জেলার ভাঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পরশের নাম নিয়ে তার ব্যবহৃত রবি নম্বরটি ক্লোন বিকাশ-রকেট নম্বর দিয়েও টাকা চায়।

সিটিটিসি সূত্রে জানা যায়, গাইবান্ধা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীন হাসান লোটন, নেত্রকোনা যুবলীগের আহ্বায়ক জনি, সুনামগঞ্জ জেলা যুবলীগের চপল, পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক সনি বিশ্বাসসহ অনেকের কাছ থেকে চাঁদা দাবি করা হয়। কেউ কেউ এই ফিরোজকে চেয়ারম্যান ভেবেই নানা তদবিরের জন্য লাখ লাখ টাকা দিয়েছেন। প্রতারক ফিরোজ ঢাকার খিলগাঁও থেকে কেরানীগঞ্জের মধ্যে অবস্থিত বিভিন্ন ব্যাংকের বুথ থেকে টাকাও তোলেন।

পরে পুলিশের সিটি সাইবার ইন্টারনেট রেফারেল টিম খিলগাঁও থেকে কেরানীগঞ্জের যেসব বুথ থেকে ফিরোজ খন্দকার টাকা তুলেছেন সেসব বুথের ভিডিও ফুটেজ সংগ্রহ করে। প্রযুক্তির সাহায্যে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজীমনগর থেকে গ্রেফতার করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দে...

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

নোয়াখালীর সোনাইমুড়ীতে একই বাড়ির দূর সম্পর্কের চাচা...

পেশাগত মানসিক চাপ: আড়ালে ক্লান্তি আর ভাঙনের গল্প

পেশাগত দায়িত্বের চাপ, কর্মক্ষেত্রের প্রতিকূলতা, আর...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা