রাজনীতি

মানুষের অন্তর জয় করেছিলেন ড. ইনামুল হক 

নিজস্ব প্রতিবেদক: একুশে পদক প্রাপ্ত দেশবরেন্য অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ইনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি।

সোমবার (১১ অক্টোবর) এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান।

শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ড. ইনামুল হক অনবদ্য অভিনয় করে দেশের মানুষের অন্তর জয় করেছিলেন। শুধু অভিনয় নয়, শিক্ষকতা পেশায় তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে বিবেচিত হয়েছেন। দেশের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিতে অসামান্য অবদান রেখেছেন তিনি। জ্ঞান সমৃদ্ধ জাতি গড়তে অসংখ্য বই লিখেছেন ড. এনামুল হক। তিনি দীর্ঘ দিন বেঁচে থাকবেন তার কর্মের মাঝে।

একুশে পদক প্রাপ্ত দেশবরেন্য অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ইনামুল হকের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এছাড়া জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক শেরিফা কাদের এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. এনামুল হকের মৃত্যুতে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

মেট্রোরেলের কমলাপুর অংশ নিয়ে অনিশ্চয়তা 

রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ প্রক...

ব্যাংক খাতে সংকট, সামনে বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের আর্থিক খাতে চলমান অস্থিরতা মোকাবিলায় সংকটে থাকা ব্যাংকগুলোর পাশে দ...

প্রায় দুই বছর পর আখাউড়া বন্দর দিয়ে ভারতে যাত্রী যাতায়াত শুরু 

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভ্রমণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা