রাজনীতি

দলের প্রতি বিশ্বস্ত থাকার অঙ্গীকার 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের প্রতি বিশ্বস্ত থাকার অঙ্গীকার করেছেন দলটির নবনিযুক্ত মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, দলের ত্যাগী, মেধাবী, কর্মঠ ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের সমন্বয়ে জাতীয় পার্টিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযোগী শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে তৈরি করা হবে।

রবিবার (১০ অক্টোবর) ঢাকার বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের নবনিযুক্ত মহাসচিব মুজিবুল হক চুন্নুকে শুভেচ্ছা জানায় জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। তিনি নেতাকর্মীদের ধন্যবাদ দিয়ে সবার সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

সভায় জিএম কাদের বলেন, সমস্ত ষড়যন্ত্র, প্রতিবন্ধকতা ও উদ্দেশ্যমূলক অপপ্রচার উপেক্ষা করে জনগণের ভালোবাসা, আবেগ ও উৎসাহে এগিয়ে যাচ্ছে জাতীয় পার্টি। জনগণের কাছে জাতীয় পার্টির নেতাকর্মীদের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে হবে। নেতাকে লোভের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। জনগণের কাছে নিন্দিত নয়, নন্দিত নেতা হওয়া চাই। দলের ভেতরে বিভেদ-বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অবশ্যই শাস্তি পেতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাপা প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এটিইউ তাজ রহমান, রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির। উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মধ্যে কথা বলেছেন হেনা খান পন্নি, লিয়াকত আলী খান, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম ওমর, শফিউল্লাহ শফি, এইচ এম শাহরিয়ার আসিফ, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা