রাজনীতি

জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারের কঠোর সমালোচনা করে তাঁদের পতন ঘটাতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই হাসিনার সরকারকে আর কোনোমতেই, কোনভাবেই সময় দেওয়া যাবে না। আপনাকে যদি বাঁচতে হয়, আমাকে যদি বাঁচতে হয়, তাহলে অবিলম্বে শেখ হাসিনাকে চলে যেতে হবে।

রোববার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ৯০-এর গণ আন্দোলনের নেতা শহীদ জেহাদের স্মরণ সভায় তিনি এ কথা বলেন। জেহাদ স্মৃতি পরিষদ আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে সভায় মির্জা ফখরুল বলেন, এ কোন দেশে বাস করি আমরা? এটা জঙ্গি দেশ। কোন সভ্যতা নেই এখানে। আজকে এই অসভ্য, জঙ্গি দেশ তৈরি করেছেন শেখ হাসিনা।

সরকার পতনে সবাইকে জেগে ওঠার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আসুন, আর সময় ক্ষেপন নয়। আর কাল বিলম্ব নয়। আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আজকে রুখে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে।

গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে দেশের তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব আরও বলেন, গোটা জাতি আজ তাকিয়ে আছে আমাদের নেতার (তারেক রহমান) দিকে। তেমনি আমরা সবাই তাকিয়ে আছি তোমাদের দিকে। তোমাদের জেগে উঠতে হবে। ৯০-এর মত দৃঢ়তার সঙ্গে আরও একটি গণ অভ্যুত্থান ঘটাতে হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা