রাজনীতি

বিএনপির ঘরে সানাই বাজছে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নিজের ঘরে এখন বিচ্ছেদের সানাই বাজছে। ২০ দলীয় জোটেও লেগেছে ভাঙন। যাদের ঘরে গণতন্ত্র নাই, তারা দেশে গণতন্ত্র কীভাবে বাস্তবায়ন করবে?

সোমবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর সূচনা কমিউনিটি সেন্টারে ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ভূমিদস্যু, মাদক কারবারি ও সন্ত্রাসীদের আওয়ামী লীগে ঠাঁই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্মেলন করলে অন্তঃকোন্দল কমবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আগামী বছর পদ্মাসেতু, মেট্রোরেলসহ মেগা প্রকল্পগুলো যখন উদ্বোধন হবে, বিএনপির সমালোচনার মুখ তখন জনগণই বন্ধ করে দিবে। জনগণের সঙ্গে ভালো ব্যবহার ও উন্নয়নমূলক কাজের মাধ্যমে সমালোচকদের জবাব দেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা