রাজনীতি

দেশে কোন গণতন্ত্র নাই: মান্না

নিজস্ব প্রতিবেদক: দেশে গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, অনেকে বলেন, দেশে গণতন্ত্র নেই, কিন্তু উন্নয়ন তো হচ্ছে। আমি বলি, দেশে কোনও উন্নয়ন হচ্ছে না, আর গণতন্ত্র তো নেই-ই।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর নিঃশর্ত মুক্তি ও সব সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, উন্নয়ন যদি হয়ে থাকে তাহলে গত এক-দেড় বছরে কেন ২ কোটি লোক দরিদ্র হয়েছে? কয়টা লোকের চাকরি হয়েছে? কয়টা কারখানা হয়েছে? কেবল মেগা প্রজেক্টগুলো হচ্ছে, যেখান থেকে এরা লুট করতে পারে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, তাদের (সরকার) বলি, একবার প্রমাণ করেন আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন। মানুষের বাকস্বাধীনতায় বিশ্বাস করেন। কেউ গণতন্ত্রের কথা বললে তাদের টুটি চেপে ধরছে—এই হলো তাদের অবস্থা।

সাংবাদিক রুহুল আমিন গাজীর মুক্তির বিষয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মান দেখানো হয়নি। এ মামলার ভিত্তি নেই। তিনি জামিন পাওয়ার অধিকার রাখেন, কিন্তু জামিন দেবে না। এভাবে সব সাংবাদিক বিশেষ করে প্রতিবাদী সাংবাদিক ও লেখকদের লেখনি বন্ধ করার জন্য পাঁয়তারা করা হচ্ছে। যারা গণতন্ত্র ও বাকস্বাধীনতায় বিশ্বাস করে তাদের দাবির প্রতি আমিও সমর্থন জানাই। মুক্তির দাবি জানাই।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি নুরুল আমিন রুকন, সাধারণ সম্পাদক এম আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন প্রমুখ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা