রাজনীতি

কৃষক পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সহযোগী সংগঠন কৃষক দল অভিযোগ করেছে, কৃষি উপকরণ, সেচ, সার, কীটনাশকের মূল্য পরিশোধ করতে গিয়ে কৃষকের এখন ত্রাহি ত্রাহি অবস্থা। অন্যদিকে কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। মাঝখানের চাঁদাবাজ ও মধ্যস্বত্বভোগীদের দালালরা সব লুটেপুটে খাচ্ছে।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত কমিটি শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন সংগঠনের নেতারা।

সংগঠনের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, কৃষক দলের নবগঠিত কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা, ময়মনসিংহ মহানগর, বগুড়া জেলা এবং ঢাকা মহানগরের মুগদা, বংশাল, গেন্ডারিয়া, শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, খিলগাঁও, ওয়ারী ও কোতোয়ালি থানা কৃষকদলের নেতৃবৃন্দ।

কৃষক দলের নেতারা বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্রে কোনও মানুষই এখন ভালো নেই। এ দেশে কৃষক-শ্রমিক-জনতা সবাই নিপীড়িত ও অধিকার বঞ্চিত। সুতরাং এই কৃষকবিরোধী, গণতন্ত্রবিরোধী অপশক্তিকে যদি এখনই ক্ষমতা থেকে উচ্ছেদ করা না যায়, তাহলে কৃষক বাঁচবে না, দেশ বাঁচবে না।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা