রাজনীতি

দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের মুখোশ তুলে ধরতে হবে

নিজস্ব প্রতিবেদক: যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় তাদের স্বরূপ গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে সৌদি আরবের মক্কায় প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এ আহ্বান জানান।

বাংলাদেশ হজ অফিস, জেদ্দার কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, কৃষক লীগ, সৌদি আরব শাখার সভাপতি কামরুল হাসান জুয়েল, রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সভাপতি ও চ্যানেল আইয়ের সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন, অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও এটিএন বাংলা ও এটিএন নিউজের সৌদি আরব প্রতিনিধি সাজিদুল ইসলাম, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম, এস এ টিভির জেদ্দা প্রতিনিধি বাহার উদ্দিন বকুল, জিটিভি ও দৈনিক আজকের দর্পনের সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমেদ, লন্ডনের প্রবাস বাংলা টিভির সিইও জুনায়েদ আহমেদ, নিউজ টুয়েন্টিফোরের মক্কা প্রতিনিধি মোহাম্মদ মাইনুদ্দিন, প্রবাসী ভয়েস টুয়েন্টিফোর ডট কমের সম্পাদক তারিক আজিজ এবং প্রবাসী আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম সৎ, পরিশ্রমী ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, সে সময় অনাকাঙ্ক্ষিত কিছু ন্যাক্কারজনক ঘটনা আমরা লক্ষ্য করছি। কিছু পলাতক ও দণ্ডিত ব্যক্তি বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে। কোথা থেকে কিভাবে এসব মিথ্যাচার করা হচ্ছে এবং সেটা যাতে প্রতিরোধ করা যায়, সরকার সেটা খতিয়ে দেখছে।

শ ম রেজাউল করিম আরো বলেন, বিএনপি স্বাধীনতাবিরোধীদের উপর ভর করে, বিদেশের উপর নির্ভর করে, মিথ্যাচারের মাধ্যমে রাজনীতি শুরু করেছিল। এখনো তাদের সম্পদই মিথ্যাচার। তবে তাদের এই মিথ্যাচার দেশের মানুষ গ্রহণ করছে না, বিশ্বাস করছে না। এ কারণে দেশের ভেতর সুবিধা না হওয়ার তারা বিদেশে কার্যক্রম শুরু করেছে।

তিনি আরো যোগ করেন, “বিএনপির মৌলিক ধর্মই হচ্ছে মিথ্যাচার এবং স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসন করা। বিএনপি স্বাধীনতাবিরোধীদের রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে। সংবিধান সংশোধন করে ধর্মভিত্তিক রাজনীতি চালু করেছে। বিএনপিই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ধ্বংস করেছে। সম্প্রতি তারা প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সফরকালেও উশৃঙ্খলতা দেখিয়েছে।

তিনি আরো বলেন, দেশের মানুষ এখন শান্তিতে আছে। বিশ্বে বাংলাদেশকে নিয়ে এখন প্রশংসা হয়। অভাবনীয় উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের বিশাল অবদান আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের উন্নয়নে অবদান রাখা এ রেমিটেন্স যোদ্ধাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে।

বিদেশি গণমাধ্যমে দেশের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের স্বরূপ তুলে ধরার জন্য এসময় প্রবাসী সাংবাদিকদের আহ্বান জানান মন্ত্রী।



সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা