মেরিনা জাহান কবিতা
রাজনীতি

সিরাজগঞ্জে নৌকার টিকিট পেলেন কবিতা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে নৌকার টিকিট পেলেন দলটির কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা।

মেরিনা জাহান কবিতা সাবেক এমপি চয়ন ইসলামের বোন। এই উপনির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্বে গণভবনে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় একটি সংসদীয় আসন, দশ পৌরসভা ও দুই উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগের দপ্তর সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে ১১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন।

তারা হলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা, প্রয়াত সংসদ সদস্যের স্ত্রী ফাতেমা রহমান এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরু, আওয়ামী যুবলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ হায়দার লিটন।

সংসদ সদস্য মো. হাসিবুর রহমান স্বপন গত ২ সেপ্টেম্বর মারা গেলে সিরাজগঞ্জ-৬ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২ নভেম্বর এই আসনের উপনির্বাচনে ভোট নেয়া হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১০ অক্টোবর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১১ অক্টোবর।

এরপর যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও আপিল নিষ্পত্তি ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত চলবে। চূড়ান্তভাবে বৈধ প্রার্থীরা ১৮ অক্টোবর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন। পরদিন ১৮ অক্টোবর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উত্তরা শাখায় ৮ জুলাই ২০২৬, বুধবার এক গ্রাহক...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ন...

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা