রাজনীতি

সোনার বাংলা বিনির্মাণে দৃঢ় প্রত্যয়

কূটনৈতিক প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, এমপি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণ ও মহান মুক্তিযুদ্ধের সুমহান চেতনা সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) কানাডার ভ্যানকুভারে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত মতবিনিময় সভা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

পাহাড়সম ষড়যন্ত্র ও মৃত্যুভয়কে উপেক্ষা করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার কর্মগুণে, যোগ্য নেতৃত্ব দিয়ে আজ বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন। কোনদিনই সাড়ম্বরে পালন করেননি নিজের জন্মদিন। এবারও তাই। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যে বাঙালির সমৃদ্ধির পথে এগিয়ে চলার একমাত্র বাতিঘর। এ দেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন।

কানাডার ভ্যানকুভারের মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীরা যতই ষড়যন্ত্র করুক, মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তি আজ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। দেশ সামনের দিকে এগিয়ে যাবেই, কেউই সে পথে বাধা হতে পারবে না। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীর বিচারের রায় কার্যকর করার জন্য বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানান। কানাডায় অবস্থানরত প্রবাসী বাঙালিদের নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর জন্য কানাডা সরকারকে বাধ্য করতে অগ্রণী ভূমিকা রাখতে উদাত্ত আহ্বানও জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে আমরা এখন উন্নয়নের মহাসড়কের যাত্রী। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আমাদের প্রত্যেককে যে যেখানে আছি সেখান থেকে নিজ নিজ দায়িত্ব-কর্তব্য সুষ্টভাবে সম্পন্ন করতে হবে। সবার মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাবো।

শেখ হাসিনার বাংলাদেশে দুর্নীতি, জঙ্গিবাদ, মৌলবাদ চলবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মাটি থেকে এসব অপশক্তিকে উৎখাত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ বলেন তথ্য প্রতিমন্ত্রী।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা