রাজনীতি

বিএনপির দুঃশাসনে যেতে চায় না মানুষ

নিজস্ব প্রতিবেদক: জনবিচ্ছিন্ন বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশের মানুষ বিএনপি-জামায়াতের দুঃশাসনে ফিরে যেতে চায় না।

বুধবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রমনার সুইড ইস্কাটন গার্ডেন অডিটোরিয়ামে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, পারভীন জামান কল্পনা প্রমুখ।

মাহবুব উল আলম হানিফ বলেন, এই দেশের মানুষ আর কখনো বিএনপি-জামায়াতের দুঃশাসনে ফিরে যেতে চায় না। এ দেশের মানুষ আর হাওয়া ভবন চায় না। বিএনপি-জামায়াতের দুঃশাসনের সময় নির্বিচারে যে হত্যা, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে তা আর এ দেশের মানুষ দেখতে চায় না। আজকে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষমতায় থাকতেও তারা অপকর্ম করেছে। ক্ষমতার বাইরে থেকেও তারা ২০১৩, ১৪ ও ১৫ সালে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। এটা কোনো মানুষের কাজ হতে পারে না।

তিনি আরও বলেন, যারা এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা মানুষরূপী পিশাচ। এসব পৈশাচিক কাজের কারণে বিএনপির নেতাকর্মীরা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ দেশের নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করায় বিএনপিকে যুগ যুগ ধরে প্রায়শ্চিত্ত করতে হবে। জনগণ তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তারা আর ক্ষমতায় আসতে পারবে না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, আমাদের দেশের একটি দল ক্ষমতায় থাকাকালে সীমাহীন লুটপাট করে দেশ পরিচালনা করেছে। তারা এখন জননেত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক স্বীকৃতি পছন্দ করে না।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উন্নয়নের সরকারে কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, আমাদের পূর্বে যে সরকার দেশ পরিচালনা করেছে, তাদের আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কোনো কাজ করতে দেখিনি। আমাদের প্রধানমন্ত্রী এই শিশুদের প্রতি গুরুত্ব দিয়েছেন। তারা যাতে স্বাভাবিক জীবন ও মেধার বিকাশ ঘটাতে পারে এবং সকল সামাজিক সুযোগ-সুবিধা ভোগ করতে পারে সে জন্য তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

সাননিউজ/ জেআই/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা