মির্জা আব্বাস
রাজনীতি

তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হবে না

নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (২৯ সেপ্টেম্বর) মহানগর দক্ষিণ বিএনপির এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে করোনা ও ডেঙ্গু হেল্প সেন্টারের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

মহানগর দক্ষিণ করোনা হেল্প সেন্টার পরিচালনা কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনের সভাপতিত্বে ও মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনুর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন ও মহানগর দক্ষিণের সহ-সভাপতি নবী উল্লাহ নবী বক্তব্য দেন।

মির্জা আব্বাস বলেন, বিএনপির শাসনামলে একটা স্লোগান উঠেছিল, ‘এই মুহূর্তে দরকার, তত্ত্বাবধায়ক সরকার’। দাবি তুলেছিল জামায়াতে ইসলাম, সমর্থন দিয়েছিল এই আওয়ামী লীগ। জামায়াত-আওয়ামী লীগ মিলে দাবি তুললো, বেগম খালেদা জিয়া মেনে নিলেন। আজ আমরা দাবি করছি, এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।

তিনি বলেন, ওই নির্বাচন কমিশন বদলাবেন, সার্চ কমিটি, মার্চ কমিটি করবেন। সার্চ কমিটি-মার্চ কমিটি আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি, এ দেশের গণমানুষের অধিকার নিশ্চিত করতে হলে এই সরকারকে রেখে কোনো নির্বাচন করা যাবে না। সুতরাং জনগণের দাবি মেনে নিয়ে দয়া করে পদত্যাগ করুন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। নিজেদের ভালো রাখুন। নাহলে দেশে যে একটা পরিস্থিতি সৃষ্টি হবে সেই পরিস্থিতির জন্য আপনাদের ওপর দায়-দায়িত্ব বর্তাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

সীমান্তের ওপারের ইশারায় দেশ অস্থিতিশীলের চেষ্টা

শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ...

ঐশ্বরিয়া-সালমানের প্রেম নিয়ে মুখ খুললেন আরেক অভিনেত্রী

বলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের সম...

মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা, পুলিশের ধাওয়া

রাজধানীর মিরপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ তৃতীয় দি...

ব্যক্তিগত জীবন আড়ালে রাখেন কেন, জানালেন ফারিন

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে আসে...

পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ববিরোধের জেরে ইসরাফিল মোল্যা (১৮) নামে এক যুবককে মো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা