রাজনীতি

অপকর্মের সঙ্গে জড়িতরা নৌকা পাবে না

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের শৃঙ্খলা মেনে নেতাকর্মীদের শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, অপকর্মের সঙ্গে জড়িত কোনো নেতা আগামী নির্বাচনে নৌকার টিকিট পাবেন না।

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। এ নিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করলে উপযুক্ত জবাব দেওয়া হবে।

কাদের বলেন, দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। যারা অপকর্ম করছেন চাঁদাবাজি, দখলবাজি, ভূমি দখল এবং মাদক ব্যবসা এসবের সঙ্গে যারা জড়িত আছেন তারা সাবধান হয়ে যান।

তিনি বলেন, যারা অপকর্ম করছেন আমি তাদের পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আগামী নির্বাচনে অপকর্মের সঙ্গে জড়িত কেউ আওয়ামী লীগের টিকিট পাবেন না। সংশোধন হয়ে যান। কে কি করে সবার তালিকা শেখ হাসিনার কাছে আছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা