ড. প্রাণ গোপাল দত্ত। ছবি: সংগৃহীত
রাজনীতি

বৃহস্পতিবার শপথ নেবেন প্রাণ গোপাল

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) প্রাণ গোপাল দত্ত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) শপথ নেবেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো স্পিকারের কর্মসূচি থেকে এ তথ্য জানা যায়।

কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত এমপি প্রাণ গোপাল দত্তকে (২৫৫ কুমিল্লা-৭) শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সাবেক ডেপুটি স্পিকার মো. আলী আশরাফের মৃত্যুতে শূন্য কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রাণ গোপালের বিপরীতে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

প্রসঙ্গত, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত দুই মেয়াদে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে কাজ করেছেন। চিকিৎসা সেবায় অবদানের জন্য ২০১২ সালে তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা