রাজনীতি

বন্ধুদের সমালোচনা প্রধানমন্ত্রীকে বুঝতে হবে

নিজস্ব প্রতিবেদক: জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, শত্রুদের ষড়যন্ত্র এবং বন্ধুদের সমালোচনার পার্থক্য সরকার ও প্রধানমন্ত্রীকে বুঝতে হবে। শুধু বাইরের শত্রুই নয়, ঘরের শত্রু ঘরকাটা ইঁদুর-উইপোকাদের মোকাবিলায় সতর্ক ও প্রস্তুত হোন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলিস্তানের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের জাতীয় কমিটির দুই দিনব্যাপী সভার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, একদিকে বিএনপি তাদের পুরাতন সঙ্গী জামায়াত-জঙ্গিদের সঙ্গে নিয়ে অসাংবিধানিক সরকার আনার অস্বাভাবিক রাজনীতির পথে থেকেই নতুন করে জল ঘোলা করা শুরু করেছে। অন্যদিকে সরকার-প্রশাসনের চারিদিকে দুর্নীতির চোরাবালি তৈরি হয়েছে। দুর্নীতির সিন্ডিকেট সরকারকে ঘিরে ফেলছে।

ইনু জঙ্গিবাদ-দুর্নীতির সিন্ডিকেট-গুন্ডাতন্ত্র-বৈষম্য মোকাবিলায় সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানান।

সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির ওপর খসড়া রাজনৈতিক রিপোর্ট উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।

খসড়া রাজনৈতিক রিপোর্টের ওপর আলোচনা করেন কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, মীর হোসাইন আখতার, আফরোজা হক রীনা, আব্দুল হাই তালুকদার, মোহাম্মদ ফজলুর রহমান বাবুল, শহীদুল ইসলাম, শফি উদ্দিন মোল্লা, মোহর আলী চৌধুরী, নইমুল হক চৌধুরী টুটুল, উপদেষ্টামণ্ডলীর সদস্য এম সবেদ আলী, সাবেক এমপি আব্দুল মতিন মিঞা, আফজাল হোসেন খান জকি, মোখলেছুর রহমান মুক্তাদির, আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, মো. মোহসীন, নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মো. আনোয়ারুল হক, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, অ্যাভোকেট. আব্দুল হাই মাহবুব, আব্দুল আলিম স্বপন, জাহাঙ্গীর আলম, অধ্যাপক রাজিউর রহমান বাবুল, অধ্যক্ষ শফিকুর রহমান, সৈয়দা শামীমা সুলতানা হ্যাপী, অ্যাডভোকেট নিলঞ্জনা রিফাত সুরভী, রোকেয়া সুলতানা আঞ্জু প্রমুখ।

সভার শুরুতে ৪৫তম তাহের দিবস উপলক্ষে দলের মুখপত্র ‘লড়াই’ এর বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

সভায় দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং বিশেষ আমন্ত্রণে কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ অংশগ্রহণ করছেন। সভা আগামীকাল শনিবার রাত পর্যন্ত চলবে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা