রাজনীতি

বিএনপির রাজনৈতিক আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ঘোষণা দিয়ে বলেছে, আওয়ামী লীগ সরকারের অধীনে জাতীয় নির্বাচনে যাওয়া মানে বিএনপির রাজনৈতিক আত্মহত্যা। তাই বর্তমান সরকারের অধীনে আর কোন নির্বাচন নয়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের বিএনপি নির্বাহী কমিটি সদস্য ও জেলা সভাপতিদের সঙ্গে মতবিনিময়কালে এই ঘোষণা দেয়া হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচন ও আন্দোলনের কর্মপন্থা ঠিক করতে দ্বিতীয় দফায় ধারাবাহিক বৈঠকের শেষদিনে দিনে নেতাদের দাবির প্রেক্ষিতে এ ঘোষণা দেয়া হয়।

বৈঠকে বিএনপি নেতারা বলেন, আন্দোলনের মুল কেন্দ্র রাখতে হবে ঢাকা। তবে ওয়ান ম্যান শো দলগুলোর সঙ্গে জোট করে কোনো লাভ হবে না, বিএনপির নেতৃত্বে আন্দোলন গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, আগামীতে এই নিরপেক্ষ সরকারের দাবি পুরণের জন্য সারাদেশে আন্দোলন করতে হবে। দলের তৃণমূল নেতাকর্মীরা প্রস্তুত আছে, রাজধানী ঢাকা প্রস্তুত করে বিএনপিকে এককভাবে আন্দোলনের ডাক দিতে হবে।

এছাড়া চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দাবি আদায় করতে সবাই আন্দোলনের কথাও বলেন। তারা বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে গেলে ২০১৮ সালের মতো একই পরণতি ভোগ করতে হবে।

নেতাদের দাবি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দাবির পক্ষে সরকার বিরোধী যেসব রাজনৈতিক দল রয়েছে, তাদের একই প্লাটফর্মে আনতে হবে। পাশাপাশি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবির পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের চেষ্টা অব্যাহত রাখতে হবে। এজন্য দলের কূটনৈতিক উইংকে আরো শক্তিশালী করতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর টানা তিনদিন ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সম্পাদক ও সহ সম্পাদকদের মতামত নেন দলের নীতিনির্ধারকরা। এরপর দ্বিতীয় দফায় প্রথম দিন গত ২১ সেপ্টেম্বর সাংগঠনিক বিভাগ ঢাকা ও ফরিদপুর, ২য় দিন ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা’র অঞ্চলের দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতিদের মতামত নেয় বিএনপির হাইকমান্ড।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা