রাজনীতি

অবৈধ অস্ত্র আমদানি বন্ধ না হলে জঙ্গী রাষ্ট্রে পরিণত হবে 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, অবৈধ আগ্নেয়াস্ত্র আমদানী রোধ করতে না পারলে দেশ জঙ্গী রাষ্ট্রে পরিণত হবে। জাতির ভবিষ্যত ভয়াবহ হয়ে উঠবে। চরম অবনতি ঘটবে আইন শৃংখলা পরিস্থিতি। তাই অবৈধ অস্রের চালান রোধ করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সোমবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, সম্প্রতি যশোরের এক ছাত্র নেতা আইন শৃংখলা রক্ষা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। গোয়েন্দা সংস্থার কাছে তার স্বীকারোক্তি অনুযায়ী গেলো কয়েক বছরে সে একাই সারা দেশে দুই শতাধিক আগ্নেয়াস্ত্র বিক্রি করেছে। সে বলেছে, পাশবর্তী একটি দেশের সীমান্ত দিয়ে অভিনব কায়দায় অস্ত্র কিভাবে বাংলাদেশে এনেছে।

গোয়েন্দা সংস্থার কাছে আরো বলেছে, অস্ত্র চোরাচালান সিন্ডিকেট বাংলাদেশে বিভাবে অস্ত্র সরবরাহ করে। এরচেয়ে ভয়াবহ খবর আর হতে পারে না। এর আগে, ইসরাইলে তৈরী অত্যাধুনিক “উজি” পিস্তলসহ এক মডেলের ছবি ভাইরাল হয়েছে, অত্যাধুনিক যে অস্ত্র আইন শৃংখলা রক্ষা বাহিনীর হাতেও নেই। তাই সমাজের অভিভাবক মহলের মাঝে মারাত্মক আতংক ছড়িয়ে পড়েছে।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, দেশের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততার সাথে অবৈধ অস্ত্র আমদানী সিন্ডিকেট ও অস্ত্রবাজদের তালিকা তৈরী করতে হবে। বিশেষায়িত বাহিনী নিয়োগ করে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করতে হবে এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা