রাজনীতি

তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা স্বাভাবিক

নিজস্ব প্রতবেদক: ভারতে চিকিৎসাধীন প্রবীণ রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

দিল্লি থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে হরিয়ানার গুরগাঁওয়ে মেডেনটা হাসপাতালে তিনি চিকিৎসাধীন। শনিবার দিল্লিতে বাংলাদেশ মিশন হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ বলেন, তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা অনেকটাই স্বাভাবিক। তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা আশা প্রকাশ করছেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

মেডেনটা হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান ডা.অরুণ গার্গ বলেছেন, তার (তোফায়েল আহমেদ) অবস্থা স্থিতিশীল। আরও পর্যবেক্ষণের জন্য নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছিল। তাকে পরীক্ষা নিরীক্ষা করে কিছু মেডিকেল চেক-আপের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

গত ৩০ আগস্ট হালকা স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তোফায়েল আহমেদ। শুক্রবার দুপুরে তোফায়েল আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ভারতের রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হয়।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা