রাজনীতি

জিয়া বঙ্গবন্ধুর হত্যাকারী

নিজস্ব প্রতবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, খুনি জিয়াকে নির্দোষ প্রমাণ করার জন্য তার অনুসারীরা তাকে বীর মুক্তিযোদ্ধা বলে মিথ্যা আখ্যায়িত করে চলেছে। আমরা বলতে চাই বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়া জড়িত না থাকলে জাতির জনকের হত্যাকারীদের খুঁজে তাদের বিচার করতো। তা না করে হত্যায় জড়িত সকলকে আশ্রয় দিয়েছিলো এই খুনি জিয়া।

রোববার (৫ সেপ্টেম্বর) মিরপুর-১৪ জামেউল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে দুস্থ মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

বাহাউদ্দিন নাছিম বলেন, জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করতে সারাদেশে প্রত্যন্ত অঞ্চলে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এখনো খুনি জিয়াগংদের উত্তরসূরিদের বিরুদ্ধে দুর্গ গড়ে তাদের প্রতিরোধ করতে সংগ্রাম করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে।

এ নেতা আরও বলেন, মানুষের জন্য কাজ করাই আমাদের রাজনীতির দীক্ষা, শিক্ষা। বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে দেশের মানুষের জন্য কাজ করতেন সেই আদর্শের উপর আমাদের অটল থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। মানুষের কল্যাণে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় নিবেদিত প্রাণ।

স্বেচ্ছাসেবক লীগের এই প্রতিষ্ঠাতা সভাপতি আরও বলেন, বিএনপি জামায়াত সরকার জঙ্গিবাদের প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেছে। এরাই দুর্নীতির চ্যাম্পিয়ন হয়ে দেশের মানুষের সম্মুখে সততার কথা বলে। এসকল মিথ্যাবাদীরা হাওয়া ভবন সৃষ্টিকরে সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসহাক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা সম্পাদক ওবায়দুল হক খান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা