আ ফ ম বাহাউদ্দিন নাছিম
রাজনীতি

আমরা জনগণের ভোটে হারিনি

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার আওয়ামী লীগে বিশ্বাস ঘাতকদের কোনো জায়গা হবে না। আমারা গাজীপুর সিটি নির্বাচন থেকে শিক্ষা নিয়েছি। আমাদের আরও কিছু জানার আছে, অনেক কিছু বুঝতেও বাকি আছি। আমরা তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। আমরা জানি, গাজীপুর নির্বাচনে জনগণ আমাদের ভোট দিয়েছে। আমরা জনগণের ভোটে হারি নাই, আমরা হেরেছি ষড়যন্ত্রের কাছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আরও পড়ুন: সামাজিক স্থিতিশীলতা উন্নয়নের পূর্বশর্ত

মঙ্গলবার (৩০ মে) বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা গাজীপুর থেকে সতর্ক হয়ে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নতুন করে, নতুন উদ্যমে নির্বাচনী কৌশল পাল্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী মানুষের কাছে যাবো। মানুষের কাছে গিয়ে আমরা ভোট ভিক্ষা করব। যতবার যাওয়ার প্রয়োজন আমরা যাব, যেন ভোটাররা বিরক্ত হয়ে বলে, তোমরা আর এসো না। আমরা তোমাদের নৌকা মার্কায় খোকন সেরনিয়াবাতকে ভোট দেবো। আর তখনই আমাদের যাওয়া বন্ধ হবে।

বরিশাল জেলা ও মহানগর, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলা যুবলীগের নেতাকর্মীদের সমন্বয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

খালি হাতে ফিরে জাতির ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা