ছবি-সংগৃহীত
রাজনীতি

জামায়াতকে অবশ্যই অনুমতি নিতে হবে

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামী নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত অনিবন্ধিত সংগঠন। তাই কর্মসূচি পালন করতে হলে তাদের অবশ্যই পুলিশের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, জামায়াতের মতো অনিবন্ধিত দলকে কর্মসূচি পালন করতে হলে অবশ্যই পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হবে।

আরও পড়ুন : বিএনপির টুকু-আমানের কারাদণ্ড বহাল

মঙ্গলবার (৩০ মে) দুপুরে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) মিলনায়তনে ‘বীর মুক্তিযোদ্ধা ঈদ পুনর্মিলনী ২০২৩’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সোমবার (২৯ মে) বিকেলে জামায়াতে ইসলামীর চার নেতাকে আটকের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কাছে তাদের গোপন বৈঠকের তথ্য থাকায় চার নেতাকে আটক করা হয়। তবে এ বিষয়ে পরবর্তীতে ভুল বোঝাবুঝির অবসান হওয়ায় ছেড়ে দেয় পুলিশ।

আরও পড়ুন : রাজধানীতে জামায়াতের ৪ নেতা আটক

কেরানীগঞ্জে বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার বিষয়ে তিনি বলেন, দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির সমাবেশে কোনো বাধা দেয়নি পুলিশ। তারপরও তারা সমাবেশে যাওয়ার সময় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে উসকানিমূলক স্লোগান দেওয়ায় সংঘর্ষের সৃষ্টি হয়। আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে।

রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশসহ রাজনৈতিক কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হচ্ছে না দাবি করে আসাদুজ্জামান খান কামাল বলেন, নির্বাচন সামনে রেখে বিরোধী দলগুলো উসকানি দিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।

আরও পড়ুন : বিএনপির নির্বাচন বর্জনের ষড়যন্ত্র ভেস্তে

প্রসঙ্গত, গতকাল (সোমবার) কর্মসূচি পালনে সহযোগিতার আবেদন দেয়ার সময় জামায়াতের চার আইনজীবীকে আটকের দুই ঘণ্টা পর ছেড়ে দেয় পুলিশ। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষে তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে আবেদন জমা দিতে যান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা