রাজনীতি

‘বিএনপির ক্ষমতা দখলের স্বপ্ন সফল হবে না’

নিজস্ব প্র্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপির মিথ্যাচারের অপকৌশল ব্যর্থ হয়েছে, তাই নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে নতুন করে কাল্পনিক অভিযোগ তুলছে। তারা এখনও ষড়যন্ত্র ও অপরাজনীতির জাল বিস্তারেই ব্যস্ত। তবে জনগণের প্রত্যক্ষ সমর্থন ছাড়া অন্ধকার চোরাগলি পথে ক্ষমতা দখলের রঙিন খোয়াব আর এ দেশে সফল হবে না।’

শুক্রবার (১৩ আগস্ট) গণমাধ্যম দেয়া এক বিবৃতি তিনি এসব কথা বলেন।

‘শেখ হাসিনা সরকার ওয়ান ইলেভেন সরকারের ধারাবাহিকতা’— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘তারা বলছে, শেখ হাসিনা সরকার নাকি ওয়ান ইলেভেন সরকারের ধারাবাহিকতা। ওয়ান ইলেভেন যে বিএনপির কারণেই সৃষ্টি তা দেশের জনগণ ভালো করেই জানে। বিএনপির মাথা থেকে ওয়ান ইলেভেন সৃষ্টির ভূত এখনও নামেনি।’ বিএনপির অন্ধ ক্ষমতালিপ্সা আর অবাধ দুর্নীতির সাম্রাজ্য টিকিয়ে রাখার অপচেষ্টা সেদিন ওয়ান ইলেভেন সৃষ্টির পথ মসৃণ করেছিল বলে তিনি মন্তব্য করেন।

বিএনপি নেতারা শ্রাবণের শেষপ্রান্তে এসে এখন নতুন করে আষাঢ়ের গল্প শুরু করেছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘জনগণ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটকে অভূতপূর্ব গণরায় দেয়। বিজয়ের মাধ্যমে মহাজোট সরকার গঠন করেছিল। তাই বলবো, ওয়ান ইলেভেন সরকারের ধারাবাহিকতা নয়, শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার ছিল জনগণের সরকার। বিএনপির অপরাজনীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও ভোটে নির্বাচিত বর্তমান সরকার।’

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘করোনার শুরু থেকে জনগণের জীবন-জীবিকার সুরক্ষাসহ মানুষের সেবায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরদিকে বিএনপি চিরাচরিতভাবে সরকারের অন্ধ সমালোচনা করছে। সরকারের একটি ভালো কাজও এ পর্যন্ত তাদের চোখে পড়েনি। যেন তাদের চোখে ছানি পড়েছে। ক্ষমতার লোভে উন্মত্ত হয়ে তাদের স্নায়ুবিক সংবেদনশীলতা লোপ পেয়েছে। জনগণের পাশে না দাঁড়িয়ে তারা শুধু সরকারের বিরুদ্ধে বিষোদগার করেই মাঠে থাকতে চায়। এতে জনগণের মনের মাঠে তারা ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছে।’

সমালোচনার নামে ঢালাও মিথ্যাচারের প্রতিযোগিতায় নেমেছে বিএনপি অভিযোগ করে কাদের বলেন, ‘তারা ভেবেছিল ভ্যাকসিন সংগ্রহে সরকার ব্যর্থ হবে। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অনন্য কূটনৈতিক দক্ষতা এবং মানবিক নেতৃত্বে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিনের ব্যবস্থা করেছে। টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো বিএনপির অপকৌশল আবারও ব্যর্থ হওয়ায় গৃহকোণ থেকে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে তারা কাল্পনিক অভিযোগ তুলছে।’

কাদের বলেন, ‘নির্লজ্জভাবে মিথ্যা অভিযোগ তোলা বিএনপির নৈমিত্তিক কর্মসূচিতে পরিণত হয়েছে। সরকার জনকল্যাণে সবকিছু করতে বদ্ধপরিকর। জনগণের প্রতি কমিটমেন্ট পালনে সরকার এবং আওয়ামী লীগ সবসময় সবার্গ্রে ছিল, এখনও আছে, ভষ্যিতেও থাকবে। সময় এলে জনগণই সরকারের কর্মের মূল্যায়ণ করবে।’

তিনি আরও বলেন, ‘সরকারি নাকি করোনা ব্যবস্থাপনায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। সফল নাকি ব্যর্থ তা দেশের মানুষ দেখছে, কিন্তু আপনারা কী করছেন লিপসার্ভিস ছাড়া? দু’এক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে স্বতঃস্ফূর্তভাবে লাখ লাখ মানুষ টিকা নিচ্ছে, অথচ বিএনপি নেতারা তা দেখছে না। তারা চেয়েছিল লাখ লাখ মানুষ না খেয়ে, চিকিৎসা না পেয়ে রাস্তায় মরে পড়ে থাকবে, দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে, তারপর তারা ঘোলা পানিতে মাছ শিকার করবে।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা