রাজনীতি

জাতীয় শোক দিবস পালন করবে জাপা  

নিজস্ব প্রতিবেদক: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করবে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। যথাযথ মর্যাদায় দিবসটি পালনে রাজধানীসহ সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

শুক্রবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাপার দপ্তর সম্পাদক এম এ রাজ্জাকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযোগ্য মর্যাদায় দিবসটি কেন্দ্রীয়ভাবে পালন করবে জাতীয় পার্টি। এ উপলক্ষে আগামী রোববার বনানীর চেয়ারম্যানের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আলোচনার আয়োজন করা হয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনও করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাপার চেয়ারম্যান জি এম কাদের। বিশেষ অতিথি থাকবেন পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু।

জেলা ও উপজেলা পর্যায়ে যথাযথ মর্যাদায় দিবসটি স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন পার্টির মহাসচিব।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের আগে কমলো স্বর্ণের দাম

ঈদুল আজহার আগে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সি...

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করার তাগিদ ইউনিসেফের

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের প...

রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের যুবক

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্...

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান। শ...

নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, কী কারণ

ঢালিউড অভিনেতা জায়েদ খান শুক্রবার (২২ মে) রাতে ফেস...

হোয়াইট হাউসের বাইরে নিহত নাসির বেস্ট সম্পর্কে যা জানা গেল

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে শনিবার (২৩ মে)...

সোনম কাপুরের ব্যতিক্রমী উদ্যোগ, আপত্তি প্রতিবেশীদের

দুই সন্তানকে নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে রয়েছেন বলি...

হ্যারি কেনের হ্যাটট্রিক, জয় পেল বায়ার্ন মিউনিখ

আরও একবার জাত চেনালেন হ্যারি কেন। ডিএফবি পোকালের ফ...

ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরের নগরকান্দায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সে...

ফরেনসিক রিপোর্টে যেসব তথ্য জানা গেছে

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা