রাজনীতি

বিএনপি ভ্যাকসিন নিয়ে অপপ্রচারে ব্যস্ত 

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, করোনাভাইরাস যেমন মিউটেশন করে বারবার রূপ পরিবর্তন করে, বিএনপি জামায়াত হেফাজতও তেমনি বারবার নিজেদের রূপ পরিবর্তন করছে। এদের সুর নিয়মিত পরিবর্তন হয়। একই মানুষ একই মুখে ছয় থেকে বারো রকমের কথা বলে। কখনো ভ্যাকসিন নিয়ে অপপ্রচারে ব্যস্ত, কখনো মাস্ক পরিধান নিয়ে বিভ্রান্ত করতে ব্যস্ত। লকডাউন নিয়ে তারা এক এক সময় এক এক কথা বলে। আমাদের করোনা থেকে যেমন মুক্তি পেতে হবে, তেমন এই সাম্প্রদায়িক অপরাজনীতিবিদদের হাত থেকে সচেতন থাকতে হবে।

শনিবার (৩১ জুলাই) সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে অসহায় দুস্থ, দিনমজুরের মধ্যে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, যারা মানুষের জন্য রাজনীতি করে না, মানুষকে ভালোবাসে না, তারা গুজবের ফ্যাক্টরিতে বসে মানুষকে বিভ্রান্ত করতে ব্যস্ত। তারা মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে, ভ্যাকসিন নিয়ে, লকডাউন নিয়ে অপপ্রচার করছে। তারা ভ্যাকসিন নিয়ে প্রথমে অপপ্রচারে ব্যস্ত ছিল, তারপর নিজেরাই ভ্যাকসিন নিয়েছে। বিভ্রান্তি আর গুজব ছড়ানোই তাদের রাজনীতি। যারা দুর্নীতিতে বিশ্ব খেতাবধারী তারা সত্যের পাশে যেতে পারেনি। তাদেরকে সত্য বলার আহ্বান জানাই। করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য সবার স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত, মাস্ক যথাযথভাবে পড়া উচিত।

বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ নীতি-আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ একটি পেশাজীবী সংগঠন। কৃষিবিদ যারা বিভিন্ন পেশায় নিয়োজিত তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ কাজ করে। তার পাশাপাশি জাতির পিতার আদর্শের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। যারা সাম্প্রদায়িক বাংলাদেশ চায় তাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ। বিএনপি জামাত সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ সব সময় মাঠে আছে। যখন মামুনুল হক গংরা ধর্ম নিয়ে রাজনীতি করতে চেয়েছে, বিএনপি জামাত যখন ধর্মব্যবসায়ীদের দিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে বাংলাদেশে অন্ধকার রাজনীতি চালু করতে চেয়েছে, তখন বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ প্রথম প্রতিবাদ করেছে।

আওয়ামী লীগ নেতা আরও বলেন, করোনাভাইরাসের শুরু থেকেই বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ নানাবিধ কর্মসূচি পালন করে আসছে। করোনার প্রথম থেকেই আমাদের সম্মানিত সদস্যরা নিজেদের ফান্ড এ মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমরা সাধ্যমত মানুষের পাশে থাকবো।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের যুগ্ম মহাসচিব এম আমিনুল ইসলাম, কৃষিবিদ ইন্সটিটিউশনের মহাসচিব মো. খায়রুল আলম প্রিন্স, দপ্তর সম্পাদক এম মিজানুর রহমান, যুগ্ম মহাসচিব মাকসুদ আলম মুকুট, কৃষিশিল্প ও বাণিজ্য সম্পাদক দেবাশীষ ভৌমিক, কৃষিবিদ ইনস্টিটিউশ ঢাকা মেট্রোর সাধরণ সম্পাদক তাসদিকুর রহমান সনেট সহ কেআইবি ও বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের নেতৃবৃন্দ।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা