রাজনীতি

হেফাজতের ৪৬ নেতাকর্মীর ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক: সরকার নতুন করে হেফাজতে ইসলামের ৪৬ নেতাকর্মীর ব্যাংক হিসাব তলব করেছে। যাদের মধ্যে নতুন কমিটির ৪৪ জন নেতাই সংগঠনটির আগের কমিটিতে ছিলেন। গোয়েন্দা সংস্থার চাহিদার প্রেক্ষিতে এসব ব্যক্তির ব্যাংকিং লেনদেনের তথ্য চাওয়া হয়েছে বলে জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের চিঠিতে বলা হয়েছে, এসব ব্যক্তি ও তাদের স্বার্থ-সংশ্নিষ্ট প্রতিষ্ঠানের নামে অতীতে বা বর্তমানে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট পরিচালিত হলে যাবতীয় তথ্য পাঠাতে হবে। হিসাব খোলার ফরম, কেওয়াইসি এবং শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য পাঠাতে হবে।

যাদের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি খলিলুর রহমান মাদানী, হেফাজতে ইসলামের আগের কমিটির সহ সভাপতি ড. আহমেদ আব্দুল কাদের, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনাইদ আল-হাবিব, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামবাদী, সহ সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম জিলানী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা হারুন ইজহার, তার ছেলে মাওলানা মুসা বিন ইসহাক, যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মনির, সহকারী মহাসচিব ফজলুল করিম কাসেমি ও মাওলানা হাসান জামিল, সহ-অর্থ সম্পাদক আহসান উল্লাহ মাস্টার, সহকারী আন্তর্জাতিক সম্পাদক মাওলানা শোয়াইব আহম্মেদ, সহকারী প্রচার সম্পাদক গাজী ইয়াকুব ওসমানী, মাওলানা কামরুল ইসলাম কাসেমী ও ইনামুল হাসান ফারুকী এবং সদস্য মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ।

একই সাথে ঢাকা মহানগরের আগের কমিটির সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন ও মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, অর্থ সম্পাদক মাওলানা মুফতি মনির হোসাইন কাসেমী, সহকারী অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ আহসান উল্লাহ, যুগ্ম মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সহকারী মহাসচিব মুফতি আজহারুল ইসলাম, সহকারী প্রচার সম্পাদক মাওলানা এহসানুল হক ও সদস্য মাওলানা নুর হোসাইন নুরানীর তথ্যও চাওয়া হয়েছে।

সেই সাথে মুফতি ফজলুল হক আমিনীর নাতি মাওলানা আশরাফ মাহাদী, আগের কমিটির ফরিদপুর জেলা সভাপতি মাওলানা শাহ আকরাম আলী, সাধারণ সম্পাদক মাওলনা মুফতি কামরুজ্জামান, কওমি প্রজন্মের ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক মাওলানা এরশাদ উল্লাহ কাশেমী, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আব্দুর রহিম কাসেমী ও শিক্ষক মাওলানা মুহাসিনুল করিম, মুন্সীগঞ্জের জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার শিক্ষক আবু আম্মার আব্দুল্লাহ ও নায়েবে মুহতামিম ওবায়দুল্লাহ কাসেমী, কিশোরগঞ্জের দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদুল্লাহ জামী, হাটহাজারী উপজেলার আগের কমিটির সাধারণ সম্পাদক জাকারিয়া নোমান কাসেমী, হাটহাজারী পৌর হেফাজতের সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সক্রিয় সমর্থক আহাম্মেদ আলী কাশেমী, মাওলানা মো. মোহসিন মিয়া, মাওলানা জুনাইদ কাসেমী, মাহমুদুল হাসান গুনবী, আলী হাসান উসামা ও মাওলানা জয়নাল আবেদীন বাকাইলীর নামও তালিকায় রয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা