রাজনীতি

হেফাজতের নতুন কমিটি প্রত্যাখান শফীপুত্র ইউসুফের

চট্টগ্রাম ব্যূরো :
হেফাজতে ইসলাম বাংলাদেশের ৩৩ সদস্যের নতুন কমিটি প্রত্যাখ্যান করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রয়াত আমির আল্লামা আহমদ শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানী।

সোমবার (৭ জুন) নতুন এ কমিটি ঘোষণার পরই গণমাধ্যমে পাঠানো একটি চিঠিতে এ ঘোষণা দেন তিনি। এ বিষয়ে আজকের মধ্যে তিনি ভিডিও বার্তা দেবেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়। ঘোষিত কমিটিতে সহকারী মহাসচিবের পদে রাখা হয় ইউসুফ মাদানীকে।

চিঠিতে ইউসুফ মাদানী লিখেছেন, আমি মাওলানা ইউসুফ মাদানী আজ ৭/৬/২১ ইং নতুন ঘোষিত তথাকথিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে আমার নাম দেখে আমি মর্মাহত। যারা আমার পিতাকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন তাদের সঙ্গে আমি কখনো এক হতে পারিনা। আজকের ঘোষিত তথাকথিত হেফাজতের কমিটি আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

এর আগে সোমবার বেলা ১১ টায় খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়। ৩৩ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেন বর্তমান মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী।

হেফাজতের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রামের ১৪ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন-সংগঠনটির আমির আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী, নায়েবে আমির মাওলানা সালাহউদ্দীন নানুপুরী (ফটিকছড়ি), মাওলানা ইয়াহইয়া (হাটহাজারী), মাওলানা তাজুল ইসলাম (চট্টগ্রাম), মাওলানা মুফতী জসিম উদ্দীন (হাটহাজারী)। সংগঠনটির বর্তমান মহাসচিব আল্লামা হাফেজ নূরুল ইসলাম জিহাদী ঢাকার স্থায়ী বাসিন্দা হলেও তার পৈত্রিক নিবাস চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।

এছাড়া যুগ্ম-মহাসচিব মাওলানা লোকমান হাকীম (চট্টগ্রাম), মাওলানা আইয়ুব বাবুনগরী (ফটিকছড়ি), সহকারী মহাসচিব মাওলানা ইউসুফ মাদানী (রাঙ্গুনিয়া), সাংগঠনিক স¤পাদক মাওলানা মীর ইদ্রিস (হাটহাজারী), অর্থ-স¤পাদক মাওলানা মুফতি মুহাম্মদ আলী (হাটহাজারী), সহ-অর্থ স¤পাদক মুফতী হাবিবুর রহমান কাসেমী (হাটহাজারী) এবং সদস্য মাওলানা ফোরকানুল্লাহ খলিল (চট্টগ্রাম) ও মাওলানা মাহমুদল হাসান (হাটহাজারী)।

গত কমিটিতে চট্টগ্রামের বেশ কয়েকজন নেতা নানা ইস্যুতে বিতর্কে জড়িয়ে পড়ায় কমিটি থেকে বাদ পড়েছেন। তারা হলেন সংগঠনটির সাবেক যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনির, সাংগঠনিক স¤পাদক আজিজুল হক ইসলামাবাদী, প্রচার স¤পাদক জাকারিয়া নোমান ফয়জী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক স¤পাদক মুফতি হারুন ইজহার, সহকারী অর্থ স¤পাদক মাওলানা মুহাম্মদ আহসান উল্লাহসহ আরও অনেক নেতা।

প্রসঙ্গত, হেফাজতে চলমান অস্থিরতা ও দেশের নাজুক পরিস্থিতির কথা বিবেচনা নিয়ে গত ২৫ এপ্রিল হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল সংগঠনটির বর্তমান আমির আল্লামা জুনাইদ বাবুনগরী।

তারও আগে সংগঠনটির প্রতিষ্ঠাতা আমির আহমদ শফীর মৃত্যুর পর গত বছরের ২৬ ডিসেম্বর বাবুনগরীকে আমির ও নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব করে ১৫১ সদস্যের কমিটি করা হয়। পরে কমিটি ২০১ সদস্যবিশিষ্ট করা হয়। ওই কমিটিতে আহমদ শফীর ছেলে আনাস মাদানীর অনুসারী হিসেবে পরিচিত নেতাদের কাউকে রাখা হয়নি।

সান নিউজ/ আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা