রাজনীতি

`আ.লীগ যেখানে ব্যর্থ বিএনপি সেখানে সফল'

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ ইতিহাস নিয়ে বিতর্ক সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, শেখ মুজিব রহমানকে আওয়ামী লীগই ছোট করছে। আওয়ামী লীগ যেখানে ব্যর্থ বিএনপি সেখানে সফল।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছেন বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এত ত্যাগ বৃথা যেতে পারে না, তাদের জয় একদিন হবেই বলে মনে করেন তিনি।

সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর বিএনপি।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সমালোচনা করে ফখরুল বলেন, বর্তমান তথ্যমন্ত্রী সব মিথ্যে বলেন। তিনি সম্ভবত হিটলারের তথ্যমন্ত্রী ছিলেন।

ফখরুল বলেন, আওয়ামী লীগের এসব নেতাকর্মীরা বারবার মিথ্যে বলতে বলতে একবার সত্য বলে ফেলে। তাদের মুখ দিয়ে সত্যটা বেরিয়ে আসে।

মির্জা ফখরুল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা আশাহত না হয়ে দাবি আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যান, ইনশাল্লাহ জয় আমাদের আসবে।

ফখরুল বলেন, আওয়ামী লীগ যেদিন থেকে ক্ষমতায় এসেছে তারা সেদিন থেকে জোর করে ক্ষমতা দখল করেছে। আমরা শুরু থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছি।

ফখরুল বলেন, আমাদের অনেকের বয়স এখন সত্তরের উপরে, অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের আন্দোলন করা সম্ভব হয় না। আজীবন দেশের ইতিহাসে নব্বইয়ের গণঅভ্যুত্থান আন্দোলনের যুবকরা বিশেষ ভূমিকা রাখে। আর সমস্ত অন্যায় ও আওয়ামীবিরোধী আন্দোলন যুবকদের শুরু করতে হবে। আন্দোলন শুরু হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে, এরপর সে আন্দোলন সারাদেশে ছড়িয়ে যায়।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জেগে উঠতে হবে, জাগাতে হবে। যুবকরা কোথায়? অন্যায়ের বিরুদ্ধে বিএনপি সবসময় সোচ্চার আছে। এখনও জেল জুলুম ও নির্যাতিত হচ্ছে। আমার নামেও অনেক মামলা রয়েছে, হাজিরা দিয়ে যাচ্ছি।

ফখরুল বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা প্রচার করে আসছে। স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াকে আওয়ামী লীগ খলনায়ক বানানোর চেষ্টা করছে। আমি বলতে চাই, মেজর জিয়াউর রহমান এ দেশের রাষ্ট্রনায়ক। তিনি যদি সেদিন স্বাধীনতার হাল না ধরতেন তাহলে এ দেশে কখনো স্বাধীন হতো না। কাজেই জিয়াউর রহমানের সমালোচনা থেকে আওয়ামী লীগের দূরে থাকা উচিত।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, '৭২ সালের সংবিধানকে আজ কেটে-ছিঁড়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ধ্বংস করছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় বহাল করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মীদের বিদেশে টাকা প্রচার ঠেকানো যাচ্ছে না। তারা বিভিন্নভাবে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

ফখরুল বলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ না করলে পরিণতি ভালো হবে না। পদ-পদবির জন্য নেতাকর্মীদের রাজনীতি না করার আহ্বান জানান মির্জা ফখরুল।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা