রাজনীতি

‘সরকার শ্রমজীবী মানুষের জন্য কিছুই করছে না’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, প্রতিদিন পত্রিকার পাতায় দেখবেন গরিব শ্রমজীবী মানুষ ব্যাগ গুছিয়ে পরিবার নিয়ে ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। অথচ এই সরকার তাদের জন্য কিছুই করছে না। করছে ধনীদের জন্য।

রোববার (৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজ বাংলাদেশের যে অবস্থা দাঁড়িয়েছে, ধনী এবং গরিবের বৈষম্য সৃষ্টি করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। তা এই সরকার করেছে। ব্যাংক লোন সবকিছুতে ধনীদের জন্য প্রণোদনা, ব্যাংক মালিক, গার্মেন্টস মালিকদের জন্য প্রণোদনা, শ্রমিকদের জন্য কোনো প্রণোদনা নাই। সবকিছুই একটা গোষ্ঠীর জন্য নির্ধারিত। আগে শুনতাম ব্যাংক ডাকাতি হয়, এখন দেখি ব্যাংকের মালিকরাই ডাকাত।

জিয়াউর রহমান প্রসঙ্গে তিনি বলেন, পূর্ণাঙ্গ গাছ যেখানে আছে, সেখানে অন্য গাছ বা আশেপাশের আগাছা কোনো ক্ষতি করতে পারবে না। এটা জিয়াউর রহমানের সৈনিকরা বিশ্বাস করে। সুতরাং এদেরকে হিসাব করে চলার কোনো দরকার নেই। আমাদের হিসাবটা থাকবে এক জায়গায়।
জিয়াউর রহমান ও খালেদা জিয়া যে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন, সেই গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এটা যদি আমরা উদ্ধার করতে পারি তাহলে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী সফল হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারসহ শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সান নিউজ/এমএইচ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা