রাজনীতি

বিএনপি নেতাকর্মীদের ঈদ নেই একযুগ : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতাকর্মীরা একযুগ ধরে ঈদ করতে পারেন না। যারা আসামি হন তাদের পরিবারে কখনো ঈদ আসে না- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (১৪ মে) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মিথ্যা মামলা এবং নেতাকর্মীদের গুম করা হয়েছে। এমন একটা অবস্থা, যেন এই দেশে শুধু আমাদের নেতাকর্মীরাই আসামি।

বিএনপি মহাসচিব বলেন, ‘যারা আসামি হন তাদের পরিবারে কখনো ঈদ আসে না, এটা বাস্তবতা। এই সরকারের নির্মম অত্যচার, নির্যাতন বর্ণনাতীত। এই অবস্থার মধ্য দিয়ে আমরা চলছি। খালেদা জিয়া যখন আমাদের সঙ্গে থাকেন, আমরা উজ্জীবিত হই, তিনি অনুপ্রাণিত করেন। এখন আমরা এভাবে উজ্জীবিত হই, তিনি তো বেঁচে আছেন। এটাই আমাদের প্রেরণা দেয়। এই অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো।’

ফখরুল বলেন, ‘আল্লাহ যেন আমাদের তাওফিক দেন, সারাদেশে যে একটা ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে এর থেকে মুক্ত হওয়ার জন্য যেন শক্তি অর্জন করতে পারি। সবাই জানেন, আজকে ঈদুল ফিতর পালিত হচ্ছে, অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে। একদিকে করোনার ভয়াবহ আক্রমণ, অন্যদিকে ফ্যাসিবাদ সরকারের অত্যাচার নির্যাতন, নিপীড়ন। এই দানবের হাত থেকে এ দেশ যেন রক্ষা পায়, এই দোয়া করেছি।’

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

দেশে সড়ক দুর্ঘটনায় সেপ্টেম্বরে নিহত ৪২৩, দিনে গড়ে ১৪ জন

সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নি...

শাহজালালে ১৪ কেজি সোনাসহ মালয়েশিয়ানসহ আটক ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি সোনা জ...

শাহজালালে ২ কর্মীর জুতা থেকে ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কর্মীর জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা