রাজনীতি

আয়নায় বিএনপি নেতাদের চেহারা দেখার আহ্বান কাদেরের 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতাদের নিজেদের চেহারা আয়নায় দেখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কলঙ্কিত ইতিহাস আর বিকৃত অবয়ব ছাড়া আর কিছুই দেখতে পারবেন না।

বৃহস্পতিবার ( ১৩ মে) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ২৬ মার্চ দেশের বিভিন্ন স্থানে হেফাজত যে ত্রাস ও তাণ্ডব চালিয়েছিলো তার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিএনপি জড়িত ছিল। ভাস্কর্য ইস্যুতেও দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে হেফাজতকে মদদ দিয়েছে বিএনপি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশের স্থিতিশীলতা নষ্ট করার যত প্রয়াস তার সবগুলোর সাথেই বিএনপি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে মনে করেন। তাই বিএনপি নেতাদের মুখে সরকারকে নিয়ে নানান কথা শুনলে হাসি পায়।

ঈদকে সামনে রেখে করোনানাকালীন এই সংকটে রাজনৈতিক ব্লেম গেইম থেকে বিরত থাকা সকলের দায়িত্ব ও কর্তব্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপি মহাসচিব সরকারের সমালোচনার নামে এমন সব বিষয়ে অবতারণা করেন, যার জবাব আওয়ামী লীগকে দিতে হয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন যদিও যা জানতে চাই, তার জবাব তাদের কাছে পাইনা।

তিনি বলেন বেগম জিয়ার ভুয়া জন্ম দিবস নিয়ে জাতির কাছে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তার সঠিক জবাব বিএনপির পক্ষ থেকে আজও পাওয়া যায়নি।

বেগম জিয়া এখন অসুস্থ তাই ১৫ আগস্টের মত নৃশংস হত্যা দিবসে তাঁর ভুয়া জন্মদিন পালনের জন্য মির্জা ফখরুল ইসলাম জাতির কাছে ক্ষমা চাইবেন, এটাই মানুষ আশা করেছিলো বলেও মনে করেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন বিএনপি মহাসচিব তা না করে প্রতিদিনই এক একটা বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছেন।

সরকার নাকি বাংলাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে, বিএনপি মহাসচিবের এই বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সরকার নয়, ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে বিএনপি। যেমনটি তারা ২০০১ সালে করেছিলো।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন ২০০১ সালে ক্ষমতায় আসার পর দেশের মানুষের ওপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিল বিএনপি সরকার।২১ হাজার আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করেছে।

বিএনপির জামায়াত জোট সরকারের শাসনামলে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীর রক্তে দেশকে মৃত্যু উপত্যকায় বানিয়েছিলো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন গুম,হত্যা,খুন,ধর্ষণ ও নির্যাতনের রূপান্তর করেছিলে তারা।

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের স্মরণ করে দিয়ে বলেন মাহিমা,রহিমা,পূর্ণিমাসহ শত শত নারী ধর্ষণের শিকার হয়েছিলো তা কি ভুলে গেছে বিএনপি?

তিনি আরও বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন ৭১'এর পাক-হানাদারের নির্যাতনকেও হার মানিয়েছিলো।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

দেশে সড়ক দুর্ঘটনায় সেপ্টেম্বরে নিহত ৪২৩, দিনে গড়ে ১৪ জন

সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নি...

শাহজালালে ১৪ কেজি সোনাসহ মালয়েশিয়ানসহ আটক ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি সোনা জ...

শাহজালালে ২ কর্মীর জুতা থেকে ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কর্মীর জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা