রাজনীতি

সরকার উৎখাতের পরিকল্পনা করেছিলেন মামুনুল: পুলিশ

নিজস্ব প্রতিবেদক: হেফাজতের আলোচিত নেতা সম্প্রতি গ্রেপ্তার হওয়া মাওলানা মামুনুল হকের পাকিস্তানের একটি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা ছিল বলে জানিয়েছে পুলিশ। শুধু তাই নয়, মামুনুল হক হেফাজতকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন বলে জানানো হয়।

পুলিশের দাবি, ২০০৫ সালে মামুনুল হক পাকিস্তানে যান। সেখান থেকে পরামর্শ ও প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটান। এছাড়া হেফাজতের এই নেতা সরকার উৎখাতের পরিকল্পনা করেছিলেন বলেও দাবি পুলিশের।

রোববার বিকালে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. হারুন-অর-রশীদ রিমান্ডে থাকা মামুনুল হকের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

এসবি হারুন বলেন, মামুনুল হকের ভগ্নিপতি মুফতি নেয়ামতউল্লাহর সঙ্গে ২০০৪ সালের গ্রেনেড হামলায় অভিযুক্ত তাজউদ্দিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। নেয়ামতউল্লাহ দীর্ঘদিন পাকিস্তানে ছিলেন। সেখান থেকে এসে জামিয়া রাহমানিয়ার শিক্ষক হন। এরপর মামুনুল হকের বোনকে বিয়ে করেন। পরবর্তী সময়ে এই হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী নেয়ামতউল্লাহকে গ্রেপ্তার করে। তৎকালীন সরকারের সঙ্গে মামুনুল হকের বাবা দেনদরবার করে তাকে ছাড়িয়ে আনেন।

হারুন-অর-রশিদ বলেন, নেয়ামতউল্লাহ ও মামুনুল হক একসঙ্গে ৪০ দিন পাকিস্তানে ছিলেন। সেখানে একটি ধর্মীয় রাজনৈতিক সংগঠনকে মডেল হিসেবে বাংলাদেশে এনে সালাফি, মওদুদি, হানাফি, কওমি, দেওবন্দসহ সকল মতাদর্শের লোকদের একত্রিত করেন। বিভিন্ন দেশ থেকে আসা টাকা দিয়ে দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের অন্যান্য নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। সেই যোগাযোগের পরিপ্রেক্ষিতে মামুনুল হকের আপন ভায়রা রয়েছেন জামায়াতপন্থী। তার নাম কামরুল ইসলাম আনসারি। তার বাড়ি টেকেরহাটে। তিনি জামায়াতের নেতা। তার মাধ্যমে মামুনুল হক জামায়াতের সঙ্গে গোপন আঁতাত করেন।

এই পুলিশ কর্মকর্তা বলেন, রাজনৈতিক মতাদর্শকে মডেল এনে হেফাজতকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেন মামুনুল হক। দেশের প্রত্যন্ত অঞ্চলের কওমি মাদ্রাসার ধর্মভীরু মানুষ তার ডাকে সাড়া দিয়ে এমন একটি অবস্থা তৈরি করেছে। তিনি সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন, বড় বড় সংসদ সদস্য, মন্ত্রীদের তোয়াক্কা করতেন না। তিনি এমনও বলতেন যে, প্রধানমন্ত্রী সম্পর্কে কেউ কটূক্তি করলে ১২ ঘণ্টার মধ্যে গুম হয়ে যায়। কে গুম হয়েছে জানতে চাইলে তিনি উত্তর দিতে পারেননি। তিনি শাহরিয়ার কবিরকে মুরগী চোর বলেছেন, বিভিন্ন মন্ত্রী-এমপিদের বলেছেন, তার দিকে তাকালে চোখ উপরে ফেলবেন। এসব বিষয়ে জিজ্ঞাসাবাদে কোনো উত্তর দিতে পারেননি মামুনুল হক।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা