রাজনীতি

স্বাধীন চিন্তাকে দমন করতে সরকারের গ্রেফতার অভিযান : ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বর্তমান অবৈধ সরকার নিজেদের অনৈতিক শাসনকে নিঃকণ্টক ও দীর্ঘায়িত করার লক্ষ্যে বিরোধীদল এবং ভিন্নমত, স্বাধীন চিন্তাকে দমন করতে রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেফতার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

শনিবার ২০ দলীয় জোট নেতা, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোববার (২৫ এপ্রিল) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এরই ধারাবহিকতায় ২০ দলীয় জোট নেতা, খেলাফত মজলিসের মহাসচিব ও দেশের বিশিষ্ট আলেম অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সারাদেশে বিরোধীদল বিশেষ করে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ অন্যান্য রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মীকে গত একমাসে অন্যায়ভাবে গ্রেফতার ও মিথ্যা মামলায় হয়রানী করা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, দেশ পরিচালনা ও করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নিদারুণ ব্যর্থতায় জনজীবনে যে নাভিশ্বাস উঠেছে তা থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং আন্দোলন-সংগ্রাম দমন করতে সরকার এহেন অরাজক পরিস্থিতি তৈরী করছে। ভয়াবহ করোনা পরিস্থিতি ও রমজানের মধ্যেও সরকারের নিষ্ঠুর আচরণ থেমে নাই। তারা ফ্যাসিবাদী কায়দায় জনঅধিকার কেড়ে নিচ্ছে এবং কল্পকাহিনী রচনা করে বিরোধীদলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, আজ তারা প্রমাণ করেছে যে, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে আর সঠিক তদন্ত কিংবা অনুসন্ধানের প্রয়োজন নেই, বরং বর্তমান সরকার ও আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট থাকলেই সকল প্রকার দুর্নীতি-দুরাচার থেকে দায়মুক্তি পাওয়া যাবে। অবিলম্বে ২০ দলীয় জোট নেতা ও খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদেরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি ও গ্রেফতার অভিযান বন্ধের জোর দাবি জানান বিএনপি মহাসচিব।

সাননিউজ/টিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা