কাদের মির্জার বিরুদ্ধে থানায় জিডি
রাজনীতি

কাদের মির্জার বিরুদ্ধে থানায় জিডি

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ২৮ নেতাকর্মী সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় একই অভিযোগে এক ফরমেটে নেতাকর্মীরা এসব জিডি করেন।

শনিবার রাত ১১টায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ জিডি গ্রহণ করেছে। পরবর্তীতে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা সেতুমন্ত্রীর ভাগনে ফখরুল ইসলাম রাহাত বলেন, গত ২০ এপ্রিল ফেসবুক লাইভে এসে কাদের মির্জা চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দেন। সেখানে কোম্পানীগঞ্জে রক্তের হোলি খেলার হুমকি দিয়ে বলেন, হত্যার বদলে হত্যা করা হবে। তার এ বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের নিরাপত্তার জন্য এসব জিডি করেছেন।

তিনি আরো বলেন, শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল, মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাসিবুল হাসান আলালসহ ২৮ নেতাকর্মী এসব জিডি করেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা