রাজনীতি

‘বিএনপিই জনগণকে প্রতিপক্ষ বানিয়ে প্রতিশোধ নিচ্ছে’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সেতুমন্ত্রী সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার নয়, বিএনপিই জনগণকে তাদের প্রতিপক্ষ বানিয়ে প্রতিশোধ নিচ্ছে। তাদেরকে জনগণ ভোট দেয় না বলে সহিংসতা করে এখন জনগণের জানমালের ক্ষতি করছে তারা।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ২৬ মার্চ বিএনপির উসকানিতে হেফাজতে ইসলাম যে তাণ্ডব চালিয়েছিল, তার ১৮ দিন পরে গত মঙ্গলবার বিএনপি বলছে ২৬ মার্চ সহিংসতার ঘটনা পরিকল্পিত। সেদিনের এবং পরবর্তী ঘটনাবলী দেশকে অস্থিতিশীল করার এক গভীর চক্রান্ত ছিল, এবং তা ছিল পরিকল্পিত।

সেতুমন্ত্রী বলেন, এ পরিকল্পনায় স্বাধীনতা বিরোধী অপশক্তিকে উসকানি দিয়েছে বিএনপি এবং এ তাণ্ডবলীলা বিএনপি ও তার দোসরদের পূর্বপরিকল্পিত। এদেশের রাজনীতিতে কে কাকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে তা এখন দিবালোকের মতো স্পষ্ট, শাক দিয়ে মাছ ঢেকে কোন লাভ নেই কারণ জনগণের কাছে সবকিছুই আজ স্পষ্ট।

বিএনপি'র ডাবল স্ট্যান্ডার্ড নীতি সম্পর্কে এদেশের জনগণ ভালো করেই জানে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা বলেছে কেউ লকডাউন মানছে না,কার্যকর হচ্ছে না, অথচ এখন সরকার সর্বাত্মক লকডাউন দেওয়ার পর বলছে সরকার লকডাউনের নামে শাটডাউন দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে। বিএনপির এমন দ্বিচারিতা রাজনীতির মাঠ থেকে তাদেরকে জনগণ দূরে সরিয়ে দিচ্ছে। বিএনপির নীতি হচ্ছে সরকার যা করবে, ভালো মন্দ যাচাই না করে তার বিরুদ্ধে বলতে হবে এবং তারা তোতাপাখির মত তাই করে যাচ্ছে।

বিএনপির সুবিধাবাদী রাজনৈতিক চরিত্র অনেক আগেই জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে, তাই তারা রাজনীতিতে দিন দিন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

করোনা সংকটে রাজনৈতিক ভাবে কাউকে আক্রমণ করার চিন্তা নেই এবং পারস্পরিক দোষারোপ করোনা সংকটকে আরে ভয়াবহ করে তুলবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ দোষারোপের রাজনীতি থেকে এ মুহূর্তে বের হয়ে আসতে হবে। বিএনপি আসলে কিছু কিছু উদ্ভট অভিযোগ করে, তার জবাব আওয়ামী লীগকে দিতে হয়। বিএনপি যদি আজ এই মহামারির সময়ে প্ল্যান গেমের রাজনীতি থেকে নিজেদের বিরত রাখে সেটাই জনগণের জন্য শুভ হবে।

ওবায়দুল কাদের মনে করেন, বেগম খালেদা জিয়ার করেনা আক্রান্ত নিয়ে জনগণ শঙ্কায় আছে কারণ এ নিয়ে বিএনপি আবার কখন কোন অপরাজনীতি শুরু করে।

তিনি বলেন, টেমস নদীর পাড়ে বসে বাংলাদেশের মানুষের চোখের ভাষা, মনের ভাষা বোঝা সম্ভব নয়, তাই বিএনপির রাজনীতি এখন হাওয়া থেকে পাওয়া জনবিরোধী উপাদান নির্ভর তৎপরতায় পূর্ণ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা