রাজনীতি

হেফাজতের সহকারী মহাসচিব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় লালবাগ থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। রাতে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম-কমিশনার মাহবুব আলম।

পুলিশ কর্মকর্তা বলেন, আজ সন্ধ্যায় রাজধানীর লালবাগ থেকে ডিবির একটি দল মুফতি সাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি হেফাজতে ইসলাম আন্দোলনের নামে যে তাণ্ডব চালিয়েছে সেই ঘটনায় রাজধানীর একাধিক থানায় তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

২০১৩ সালের ঘটনায় কোন মামলা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, থাকতে পারে। আমরা সেটা যাচাই করছি।

মুফতি সাখাওয়াত হোসাইন রাজী লালবাগ মাদ্রাসার শিক্ষক। তিনি মুফতি ফজলুল হক আমিনীর জামাতা। ২০১৩ সালে হেফাজতের ঘটনার পরও তিনি গ্রেপ্তার হন এবং বেশ কিছুদিন কারাবরণ করেন। সম্প্রতি হেফাজতের আলোচিত নেতা মামুনুল হকের রিসোর্টকাণ্ডের পর হেফাজতের পক্ষ থেকে ডিআরইউতে সংবাদ সম্মেলন করেন মুফতি সাখাওয়াত।

এদিকে, বুধবার রাতে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহ্কে গ্রেপ্তারের পর আজ রিমান্ডে পেয়েছে পুলিশ। গত কয়েক দিনে হেফাজতের চার কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা