রাজনীতি

সরকার পতনের জন্য ছাত্রদলকে মাঠে নামতে হবে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, এই স্বৈরাচারী সরকার পতনের জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মাঠে নামতে হবে। তিনি বলেন, আমাদেরকে কেউ গণতন্ত্র এনে দিবে না। সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে।

বুধবার (২৪ শে মার্চ) জাতীয় প্রেসক্লাবে কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। আলোচনা সভায় আয়োজন করেন ৯০ এর গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা জনগণের অধিকার আদায়ের জন্য বারবার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। কিন্তু সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে।

তিনি বলেন, সরকার পতনের জন্য যুবকদের ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের সক্রিয়ভাবে মাঠে নামতে হবে। তাহলে সরকারের টনক নড়বে।
তিনি বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকার পরও কেন রোহিঙ্গা সংকট সমাধান হচ্ছে না?

মির্জা ফখরুল বলেন, সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশের মাটিতে এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

এ সময় সরকারের বিভিন্ন প্রজেক্টের দুর্নীতি ও অনিয়মের সমালোচনা করে বলেন, এই সরকারের আমলে মেগা প্রজেক্ট এর নামে মেগা দুর্নীতিতে পরিণত হয়েছে।
ফখরুল বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশকে তারা দুই ভাবে বিরক্ত করে ফেলেছে।

সাম্প্রতিক সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার বিষয়ে ফখরুল বলেন, এই ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি ষড়যন্ত্র করে এমন ঘটনা ঘটিয়েছে। অথচ পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধী যুবলীগের স্বাধীন মেম্বারকে গ্রেপ্তার করেছে। এই হল আওয়ামী লীগের চরিত্র।

সাননিউজ/টিএস/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা