রাজনীতি

‘বঙ্গবন্ধুর জন্মদিনে সংখ্যালঘুদের ঘরে হামলা লজ্জার’

নিজস্ব প্রতিবেদক: গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, শাল্লায় হিন্দুদের ঘরবাড়ি, মন্দিরে হামলার ঘটনাটি শেখ মুজিবের লজ্জা, এটা তার কন্যা শেখ হাসিনার লজ্জা। কারণ যেদিন হামলা হয়েছে সেদিন বঙ্গবন্ধুর জন্মদিন ছিল। যিনি ছিলেন সবচেয়ে অসাম্প্রদায়িক একজন মানুষ।

তিনি বলেন, আমার প্রধানমন্ত্রী এটাকে কিভাবে নিচ্ছেন জানি না। কিন্তু সেইদিন তার দলের লোকজন মসজিদের মাইক ব্যবহার করে সংঘবদ্ধ হয়ে হিন্দুদের বাড়িতে যে হামলার ঘটনা ঘটিয়েছে সেটা কোনও সভ্য সমাজে ঘটতে পারে না।

ফেসবুক পোস্টের জেরে সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে সংঘটিত হামলায় মঙ্গলবার (২৩ মার্চ) ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, বিশেষ এই দিনে কীভাবে এই ঘটনা ঘটল, এর দায়িত্ব প্রধানমন্ত্রী এড়াতে পারেন না। এ ঘটনায় উনি দায়ী না হলেও উনার লোকজন দায়ী। তাকেই এর স্থায়ী প্রতিকারের ব্যবস্থা করতে হবে। কারণ আমরা রামু দেখেছি, নাসিরনগর দেখেছি- এটা আমাদের লজ্জা। এ জন্য কী আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। খেতে পাই বা না পাই নিরাপদে থাকতে চাই আমরা।

তিনি বলেন, নোয়াগাঁও গ্রামে এসে ভাঙচুর হওয়া কিছু বাড়ি দেখেছি, মন্দিরও দেখেছি। যে কোনও ধর্মের উপাসনালয়ে হামলা, ভাঙচুর অত্যন্ত জঘন্য অপরাধ। আমরা এই ঘটনার তদন্ত চাই, তবে অনন্তকালের তদন্ত চাই না। নিরপেক্ষ তদন্তপূর্বক সাত দিনের মধ্যে প্রতিবেদন দেখতে চাই।

তিনি বলেন, দেশে আইন করতে হবে যেন মসজিদের মাইকে আজান ছাড়া অন্য কোনও কাজে ব্যবহার করা না হয়। আমরা স্থানীয় মানুষের বক্তব্য শুনে জেনেছি, এই হামলায় কেবল হেফাজত নয় ক্ষমতাসীন দলের বিপুলসংখ্যক নেতাকর্মীও অংশ নিয়েছিল। এ ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যর্থতা ছিল প্রশাসনের। তারা এখনও হেসে-খেলে বেড়াচ্ছে। তাদেরকে এখান থেকে সরিয়ে দিন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনের প্রতি সম্মান দেখিয়ে সাতদিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে এক মাসের মধ্যে জড়িতদের বিচার করুন। আর এই ব্যর্থতার জন্য এই অঞ্চলের লোকজনের কাছে এসে ক্ষমা চান।

এ সময় উপস্থিত ছিলেন, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব ও ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমদাদ উল্লাহ শহীদুল ইসলাম, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা ও ভাসানী অনুসারী পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু্, চেতনা '৭১ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী সোহেল আহমদ খান টুনু।

সান নিউজ/টিএস/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা