রাজনীতি

কথা বলতে পারছেন না মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস করোনাভাইরাসে আক্রান্তের পর সুস্থ হলেও এখন তিনি কথা বলতে পারছেন না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ঢাকা জেলা বিএনপি আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে এ তথ্য জানান তিনি।

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপি নেতা বেগম সেলিমা রহমান, রুহুল কবির রিজভী, হাবিব উন নবী খান সোহেল, খোন্দকার মাশুকুর রহমান ও ডা. দেওয়ান মো. সালাহউদ্দিনসহ দলটির অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীবৃন্দের রোগমুক্তি কামনায়’ এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের মির্জা আব্বাস করোনায় আক্রান্ত। ভালো হওয়ার পরে আবার তিনি অসুস্থ। এখন তিনি কথা বলতে পারছেন না। বিষয়টি হলো, রোগ যেমন তেমন- একযুগেরও বেশি যাবৎ আমাদের উপর মানসিক অত্যাচারের যে চাপটা আকাশমুখী। একটি সুস্থ লোককে অসুস্থ হওয়ার জন্য মানসিক যন্ত্রণাই যথেষ্ট।

তিনি বলেন, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। তিনি এখন সুস্থতার পথে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করোনায় আক্রান্তসহ সকলের জন্য প্রায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন। এসব অনুষ্ঠানগুলো তিনি নিজে উপস্থিত থেকেছেন। কিন্তু আজকে তিনি করোনায় আক্রান্ত!

হাবিব উন-নবী খান সোহেল। তিনি করোনায় আক্রান্ত নন। আবার তিনি এমন একটা করোনায় আক্রান্ত যা পৃথিবীর অন্য কোনো দেশে নাই। অথ্যাৎ পুলিশের পেটোয়া বাহিনী নির্যাতনের শিকার হয়ে আজকে তিনি হসপিটালে আছেন। তার মেয়ে উক্তি করেছে, আমার আব্বুর কিছু হলে এই সরকারই দায়ী থাকবে।

আয়োজক সংগঠনের সহসভাপতি আজগর হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

সান নিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা