রাজনীতি

বিএনপিকে মহাসমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি

নিজস্ব প্রতিবেদক : আগামী ৩০ মার্চ ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুমতির প্রসঙ্গে ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) কার্যালয়ে গিয়েছিল বিএনপির একটি প্রতিনিধি দল। তবে এই দিন সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশের বিষয়ে আপত্তি জানিয়েছে পুলিশ।

রোববার (২১ মার্চ) দুপুর ১টায় ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) কার্যালয়ে সমাবেশের অনুমতির প্রসঙ্গে কমিশনারের সঙ্গে স্বাক্ষাৎ করতে যান বিএনপির একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

স্বাক্ষাতের বিষয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সাননিউজকে বলেন, আমরা মার্চসহ ৩০ তারিখের মহাসমাবেশের বিষয়ে আলোচনা করতে ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়েছিলাম। কিন্তু কমিশনার ব্যস্ত থাকায় উনার সঙ্গে দেখা হয়নি।

পরে পুলিশের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মনিরুল ইসলামের (ভারপ্রাপ্ত কমিশনার) সঙ্গে আমরা কথা বলেছি। উনি আমাদের ৩০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ না করে অন্য জায়গায় করার জন্য অনুরোধ জানিয়েছেন।

আপনারা কি করবেন- এই প্রশ্নের জবাবে এ্যানী বলেন, সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে আমরা পরবর্তি সিদ্ধান্ত নেবো।

সাননিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা