রাজনীতি

‘জিয়ার খেতাব বাতিল করলে বীরশ্রেষ্ঠ উপাধি দেয়া হবে’

নিজস্ব প্রতিবেদক: বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ উপাধি বাতিল করলে তাকে বীরশ্রেষ্ঠ খেতাব ঘোষণা করা হবে বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ।

শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অলি আহমদ বলেন, সেনাবাহিনী ছাড়া এই দেশে স্বাধীনতা সম্ভব ছিল না। অথচ বঙ্গবন্ধুর কাছে যখন আমরা খবর পাঠিয়েছিলাম যে আমরা বিদ্রোহ করবো, তখন বঙ্গবন্ধু বলেছিল, এক ইয়াহিয়া খানকে সরিয়ে আরেক ইয়াহিয়া খানকে বসাতে চাই না। আসলে লাঠিসোটা দিয়ে দেশ স্বাধীন হয় নাই, দেশ স্বাধীন করেছে সেনাবাহিনীর সদস্যদের যুদ্ধের মধ্যদিয়ে।

বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিল করলে তাকে বীরশ্রেষ্ঠ খেতাবে ঘোষণা করা হবে বলে জানিয়ে অলি আহমদ বলেন, জিয়াউর রহমানের পেছনে লেগে লাভ নেই। জিয়াউর রহমানের খেতাব বাতিল করলে তাকে বীরশ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হবে।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর নামে সরকার হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে বলে দাবি করে অলি আহমদ বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর নামে কয়েক হাজার কোটি টাকা খরচ করে অনুষ্ঠান করে সিনেমা দেখানো হচ্ছে। অথচ দেশে ৩০ শতাংশ মানুষ না খেয়ে আছে, এই সিনেমা না দেখিয়ে গরীব মানুষের খাবারের ব্যবস্থা করুন।

গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়ে কর্নেল অলি বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু বাকশাল গঠন করে গণতন্ত্র হত্যা করেছিল, এখন আবার শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছে। এই গণতন্ত্রকে ফিরিয়ে আনুন। গণতন্ত্র কিভাবে ফিরে আসবে সেটা নিয়ে চিন্তা করুন। আর গণতন্ত্র ফিরিয়ে না দিলে যা হবার তা হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা বলেন- মুক্তিযুদ্ধের চেতনার কথা। চেতনা কোথা থেকে আসে। শুয়ে শুয়ে কি চেতনা আসে। মুক্তিযুদ্ধের চেতনা তো হবে যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে। আওয়ামী লীগের একজন নেতার নাম বলেন যিনি বীর উত্তম, বীর বিক্রম বা বীর প্রতীক ছিলেন। একজন সেক্টর কমান্ডারের নাম বলেন যিনি আওয়ামী লীগের নেতা ছিলেন। সবাইতো সেনাবাহিনীর। সেনাবাহিনী না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।

তিনি আরও বলেন, ঢাকায় ক্র্যাকডাউনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মেজর জিয়ার নেতৃত্বে আমরা অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা বিদ্রোহ করি। জিয়াউর রহমানের ঘোষণা শোনার পর সবার মধ্যে চেতনা আসলো যে যুদ্ধ শুরু হয়ে গেছে আমাদের তাতে অংশ নিতে হবে। ২৯ মার্চের আগে কেউ যুদ্ধে শামিল হয়নি।

কর্নেল অলি বলেন, আমি জিয়াউর রহমানের সঙ্গে বসে স্বাধীনতার ঘোষণাপত্র রেডি করি। জিয়াউর রহমানের যদি দুরভিসন্ধি থাকতো তাহলে বঙ্গবন্ধুর নাম নেয়ার কোন প্রশ্ন আসতো না। ২৭ মার্চ সন্ধ্যার পর আমি এবং জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাপত্র রেডি করলাম এরপর তিনি রেডিওতে ঘোষণা দিলেন। এই ঘোষণা প্রতি এক ঘণ্টা পর পর প্রচারের জন্য শমসের মুবিনকে দায়িত্ব দেয়া হলো। যাতে বাংলার জনগণ সবাই শুনতে পারে।

এ সময় লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ বক্তব্য রাখেন।

সান নিউজ/টিএস/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা