রাজনীতি

বিএনপি নেতা রুহুল আলম চৌধুরীর দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরীর নামাজের জানাজা বনানী সামরিক করব স্থানের পাশের মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপির পক্ষ থেকে মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

জানাজায় উপস্থিত ছিলেন- এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, কর্নেল (অব.) জয়নাল আবেদিন, অ্যাডভোকেট সামছুর রহমান শিমুল বিশ্বাস, মেজর হানিফ, মেজর সারোয়ার, শায়রুল কবির খান, হাসান বিন শফিক সোহাগ ও মরহুমের একমাত্র মেয়ের জামাতা এ কেএম মহিউদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।

মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন ফরিদপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক ছিলেন।

স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি সদস্য সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুস সালাম শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

সান নিউজ/টিএস/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত, পাল্লা দিচ্ছে চীন

এক নজরে নেপালে ভারত ও চীনের প্রভাব

নিউজিল্যান্ড টেস্ট দলে পরিবর্তন, ডাক পেলেন ফিশার

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বড় ধরনের দুঃসংব...

জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের ‘জেডএআই বিডি’

বিদেশি বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা কিংবা এপিআইয়ের দ্বারস্থ না হয়...

রোজ বিটরুট খেলে মিলবে যেসব দারুণ উপকার

উজ্জ্বল লাল রঙের এই মূলজাতীয় সবজির স্বাদ নিয়ে অনেকেরই মিশ্র অনুভূতি রয়েছে। কে...

২২ ছক্কা আর মাত্র ৫২ বলে ২০০! বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব

বয়স সবে ১৫ পেরিয়েছে, অথচ ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো রূপকথা লিখে চলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা